admin
প্রকাশিত: 10:59 AM, August 4, 2026
জুলাইয়ের আত্মত্যাগ কলমের মাধ্যমে জাতির কাছে ছড়িয়ে দিতে হবে : মাহমুদুর রহমান দিলাওয়ার
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, দেশপ্রেমিক প্রতিটি মানুষের হৃদয়ে জুলাইয়ের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে। ছাত্র-জনতার অবদান জাতি কোনদিন ভুলতে পারবে না। আপামর জনসাধারণ দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে দ্বিধা করবে না। জুলাইয়ের শহীদ, আহত-পঙ্গুত্ব বরণকারী ত্যাগীরা ইনসাফ কায়েমে অনন্য নজির রেখে গিয়েছেন। তাদের স্মৃতি চিন্তা ভাবনা কিংবা বক্তব্যে স্মরণ করতে হবে। কলমের মাধ্যমে জাতির কাছে তাদের সুমহান ত্যাগ পৌঁছে দিতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও সিলেট কর্তৃক ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘দেয়ালিকা প্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহবায়ক খোরশেদ আলম মহসিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা হোসাইন আহমদের পরিচালনায় দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক মাওলানা হানীফ হোসাইন, সিদ্দিকুর রহমান, ওবায়দুল হক, মো. শাহীন আলম, শেখ মো. ইউনুস আলী, মাওলানা আবদাল হোসাইন, আজিজুর রহমান, আলাউদ্দিন, হাফিজ মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আমীর হোসাইন, তানভীর আহমদ, ছাত্র সংসদের ভিপি হাফিজ ফাহাদ আহমদ, জিএস আব্দুর রাজ্জাক ও ছাত্রী সংসদের জিএস ফেরদৌসী জান্নাত নওশীন।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট