admin
প্রকাশিত: 5:22 PM, October 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে সনাতন ধর্মবলাম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি চলছে। বিভাগের চার জেলায় অন্তত ২ হাজার ৭৬৬টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে সিলেট জেলা ও মহানগরে ৬৩৬টি, মৌলভীবাজারে ১ হাজার ২২টি, হবিগঞ্জে ৬৬৪টি এবং সুনামগঞ্জে ৪৪৪টি মণ্ডপ রয়েছে। উৎসবকে ঘিরে শপিংমল ও বিপনীবিতানেও জমজমাট পরিবেশ বিরাজ করছে।
দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে। ১৭ অক্টোবর সপ্তমী, ১৯ অক্টোবর অষ্টমী, ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। কাঠামো তৈরি, খড় বাঁধা ও মাটির প্রলেপের কাজ অনেক জায়গায় শেষ। এখন চলছে রং, অলংকার ও সাজসজ্জার কাজ। প্রতিমার মুখাবয়ব ফুটিয়ে তোলার কাজও চলছে শেষ মুহূর্তে।
প্রতিমা তৈরির এই ব্যস্ততা শুধু কারিগরদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পূজাকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছেন মণ্ডপসজ্জার কর্মী, আলোকসজ্জাকারী, ঢাকি, ফুল ব্যবসায়ী ও পোশাকের দোকানিরাও। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিমা নির্মাণ ও মণ্ডপসজ্জার পাশাপাশি স্থানীয় বাজারেও উৎসবকে ঘিরে কেনাকাটা বাড়ছে।
সিলেট জেলা ও মহানগর মিলিয়ে এবার ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে সিলেট জেলায় ৪৭৪টি পূজো হচ্ছে এবার। যার মধ্যে ৪৪৮টি সর্বজনীন ও ২৬টি পারিবারিক। মহানগরে ১৬২টির মধ্যে ১৪৬টি সর্বজনীন ও ১৬টি পারিবারিক। গত বছর জেলা ও মহানগর মিলিয়ে মণ্ডপের সংখ্যা ছিল ৬১৮টি। অর্থাৎ এবার ১৮টি মণ্ডপ বেড়েছে।
পূজা নির্বিঘ্ন করতে সিলেট জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ ১৮টি নির্দেশনা দিয়েছে। গঠন করা হয়েছে ১১ সদস্যের মনিটরিং সেল।
সিটি করপোরেশনের পক্ষ থেকেও পূজা উপলক্ষে নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নগরের প্রয়োজনীয় সড়ক মেরামত, মণ্ডপে পানি সরবরাহসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার তথ্য অনুযায়ী, এবার জেলায় মোট ১ হাজার ২২টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে ৮৯৮টি সর্বজনীন এবং ১২৪টি ব্যক্তিগত।
হবিগঞ্জের নয়টি উপজেলা ও ছয়টি পৌরসভায় এবার ৬৬৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে অনেক মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং ও সাজসজ্জার প্রস্তুতি। সুনামগঞ্জের ১২ উপজেলায় এবার ৪৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল ও নৈশপ্রহরীর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ পুলিশ জানিয়েছে, সাধারণ পোশাকের পুলিশ, মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স ও আনসারের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
এদিকে বুধবার দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা করেছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের প্রতিটি পূজামণ্ডপে আতশবাজি ও দর্শনার্থী বা স্থানীয় মানুষের বিরক্তি কিংবা উদ্বেগ সৃষ্টি করে এমন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি।
ডিসি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটি, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব সুনির্দিষ্ট করতে হবে।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি স্থাপন নিশ্চিত করতে হবে।
পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হলে বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে দায়িত্ব পালনের তথ্য সংরক্ষণের জন্য ডিউটি রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”
উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর
বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ
মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক