admin
প্রকাশিত: 8:49 AM, September 23, 2026
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের উদ্যোগে দিনব্যাপী জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
অনুষ্ঠানসুচীর মধ্যে- সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। সকাল ৯টা ১৫ মিনিটে বর্ণাঢ্য র্যালি এবং ৯টা ৪৫ মিনিটে কেক কাটা ও আপ্যায়ন অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ‘ফ্রম দ্যা বিগিনিং টু এক্রেডিটেশন’ শীর্ষক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া দুপুর ১টায় আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনের শেষপর্বে সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের গৌরবোজ্জল অর্জন উদযাপনে শামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,
স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে
শাবি প্রতিনিধি: আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের