admin
প্রকাশিত: 3:27 PM, October 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা বেগম ও শওকত আদম। শুক্রবার বিকেলে তারা হাসপাতাল পরিদর্শনকালে রোগী সেবার বাস্তব চিত্র ও চিকিৎসা পদ্ধতি ঘুরে দেখেন। এ সময় তারা হাসপাতালের আধুনিক পরিবেশ, উন্নত অবকাঠামো ও চিকিৎসা সেবা দেখে অভিভূত হন। হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে ডায়ালাইসিস সেবার মানের প্রশংসা করেন। এছাড়া ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজ খবর নেন। বৃটেন প্রতিনিধি দলের সদস্যদের হাসপাতালের সার্বিক বিষয় অবগত করেন এনআরবি কো-অর্ডিনেটর ও ট্রাস্টি জিয়া ইসলাম।
পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় পপুলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য আফসানা বেগম বলেন, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল শুধু একটি ডায়ালাইসিস কেন্দ্র নয়, এটি কিডনি রোগীদের জন্য মানবিক চিকিৎসাসেবা, সহমর্মিতা ও আশার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আধুনিক পরিবেশে রোগীদের সেবা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ এখানে দেখা গেছে, তা সত্যি প্রশংসনীয়। এ ধরনের প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় উপস্থিত ছিলেন, কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য ডা. মোস্তফা শাহজামাল চৌধুরী বাহার, ট্রাস্টি ডা. নাজরা চৌধুরী, পরিচালক ও কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরীন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয় রেজা চৌধুরী, দিলীপ কুমার পাল, প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কিডনি হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন- বৃটেনের হাউজ অব লর্ড ও দুই এমপির এ সফর সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসা সেবার মান, মানবিক উদ্যোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে। একই সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক অতিথিদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্টাফ রিপোর্টার: ঝুলন্ত সেতুর চিন্তা অনেক আগেই ছিল। বিগত দিনে সরকারের মন্ত্রীরা দেশের উত্তর-পূর্বাঞ্চলের শহর সিলেটকে আরও নান্দনিক ও যাতায়াতের
স্টাফ রিপোর্টার: সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বৃটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হুসাইন, বৃটিশ দুই এমপি আফসানা
‘প্রবাসীদের জমি দখল ও বিমানবন্দরে হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল করেছে মদিনা মার্কেট ইউনিট যুবদল। গতকাল
স্টাফ রিপোর্টার: খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক অধিকার সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজের সর্বস্তরের বিত্তবান ও
স্টাফ রিপোর্টার: সিলেট প্রেসক্লাব-নূর ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সিলেট প্রেসক্লাবের আমীনুর
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় জড়িত এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর