admin

প্রকাশিত: 3:51 PM, October 8, 2026

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের কাছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি প্রদান

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার স্মারকলিপি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সমিতির সিলেট শাখার সদস্য খুরশেদ আলম।

এসময় বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবী-দাওয়া উপস্থাপন সহ চেম্বারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে চেম্বার প্রশাসকের নিকট স্মারকলিপি নিকট হস্তান্তর করেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারে বর্তমানে কোন নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় চেম্বারের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সিলেট চেম্বার কার্যকর হলে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা অনেকখানি কমে আসবে এবং ব্যবসায়ীরা তাদের অভিভাবক পুনরায় ফিরে পাবে। তারা চেম্বারকে কার্যকর করতে প্রতিটি ভোটারের বার্ষিক টার্নওভার ন্যুনতম ৫ লক্ষ টাকা আছে কিনা তা যাচাই, ব্যবসা প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন, ট্রেড লাইসেন্স, টিআইন ও যাবতীয় কাগজপত্র ইত্যাদি সংশ্লিষ্ট দপ্তর হতে যাচাইক্রমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নক্রমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চেম্বার প্রশাসকের প্রতি আহবান জানান। সভায় বক্তাগণ ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য আলাদা কমিটি গঠন, ভ্যাট-ট্যাক্স এর বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান, ফুটপাত হকার মুক্ত রাখা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, পর্যটন নগরী সিলেটের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে রাত ১০ টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা সহ বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন।

সভায় সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী তাকে অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি, সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ী মহলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, একজন ব্যবসায়ী হিসেবে সিলেট চেম্বারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবী আমারও। দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মত একটি বৃহৎ সংগঠন দীর্ঘদিন প্রশাসকের মাধ্যমে পরিচালিত হোক তা কখনই কাম্য নয়। তিনি বলেন, সিলেট চেম্বারে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ আমার উপর যে আস্থা রেখেছেন, আশা করি আমি তা রক্ষা করতে সক্ষম হবো। তিনি সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, চেম্বারের সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখার সহ সভাপতি মোঃ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, ব্যবসায়ী নেতা মোঃ আমির হোসেন, মোঃ ছাদ মিয়া, হাবিব আল নূর, খন্দকার কাওছার আহমদ রবি, মোঃ নাহিদুর রহমান, নাফিস জুবায়ের চৌধুরী, দেওয়ান রুশো চৌধুরী, ফায়েক আহমদ শিপু, নূর আহমদ খান ছাদেক, আব্দুস সোবহান, শোয়েব আহমদ অভি ও সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ