admin
প্রকাশিত: 11:47 AM, September 24, 2026
নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল মিছিল নগরী প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। গতকাল বুধবার বিকেলে রেজিস্টারী মাঠে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আলী মো: নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, সৈয়দ সরওয়ার রেজা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুল আমিন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কুহিনুর আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস শহীদ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর বিএনপির সাবেক সদস্য টুটুল আহমদ, জাসাসের সাবেক কেন্দ্রীয় নেতা মঞ্জুর হোসেন মজনু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জি.এম আজম।
উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুল জলিল, মিছবাউর রহমান, আব্দুস সালাম আজাদ সাহেদ, শেখ আব্দুল মনাফ, খন্দকার মনিরুজ্জামান মনির, সালেক আহমদ, খন্দকার ফয়েজ আহমদ, সাঈদ মাহমুদ ওয়াদুদ, মো: আশিক মিয়া, প্রভাষক মাকসুদ আলম, সাইদুল এনাম চৌধুরী লাহিন, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল, আয়াত আলী প্রিন্স, কয়েছ আহমদ, আব্দুল আমিন, দিহান আহমদ হারুন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক, সদস উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আলা উদ্দিন মনাই, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক আহমদ হুমায়ুন জামাল, সদস্য সচিব শাহাব উদ্দিন চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মো: শাহজাহান, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, সিনিয়র যুগ্ম আহবায়ক মইনুল হোসেন মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলার আহবায়ক এড. আলা উদ্দিন, সাবেক সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল হেলাল, জকিগঞ্জ উপজেলার আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সদস্য সচিব এড. রুহুল আমিন, জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ, বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, কানাইঘাট উপজেলার আহবায়ক ফারুক আহমদ মেম্বার, সদস্য সচিব আমিনুল ইসলাম আমিন, বিয়ানীবাজার উপজেলার সদস্য সচিব আফজল আহমদ, ওসমানীনগর উপজেলার আহবায়ক রকিব আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়া, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল সাহসী ও গৌরবময় ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র এখন চলছে তার বিরুদ্ধে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল রাজপথে স্বোচ্ছার ভূমিকা রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে। নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল
নেতাকর্মীদের ফ্যাসিস্ট ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ