admin

প্রকাশিত: 3:16 PM, October 13, 2026

সিলেট পলিটেকনিকে বিআরটিএ’র সেমিনার নিরাপদ সড়ক গড়তে সচেতনতার বিকল্প নেই

সিলেট পলিটেকনিকে বিআরটিএ’র সেমিনার নিরাপদ সড়ক গড়তে সচেতনতার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার:

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে গতকাল সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সড়ক নিরাপত্তা বিষয়ক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল সড়ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে গতকাল সোমবার পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; বরং প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে।” বক্তারা তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নিজে ট্রাফিক আইন মেনে চলতে এবং অন্যদেরও সচেতন হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
সেমিনারে মূল আলোচ্য বিষয় ছিলÑ শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সংকেতের যথাযথ ব্যবহার, মোটরসাইকেল চালনা ও আরোহনের ক্ষেত্রে হেলমেট পরিধান, চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার, চলন্ত যানবাহনে হাত ও মাথা জানালার বাইরে না রাখা এবং সড়কে দায়িত্বশীল আচরণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণদের দায়িত্ব ও করণীয় বিশদভাবে তুলে ধরা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌ. মোঃ ডালিম উদ্দিন; সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; বিআরটিএ, সিলেট সার্কেলের উপপরিচালক (অপারেশন) আবদুর রশিদ এবং সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ চক্রবর্তী; ইলেকট্রনিক্স টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ফখরুল ইসলাম চৌধুরী; ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান সরোজ কুমার হালদার; মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোঃ মোজাম্মেল হক এবং বিআরটিএ, সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেলসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

সমকাল বিজ্ঞান বিতর্ক সিলেট অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

জৈন্তা রাজ্যের রাজধানী খ্যাত জৈন্তাপুর এখন পৌরসভা

রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

গোয়াইনঘাটে নিহত যুবদল নেতা বদরুলের বাড়িতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

ভারত সফরে ফরাসি মন্ত্রী,পরিকল্পনায় বাংলাদেশও

প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জে অপরাধ দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান ওসির

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

পাল্টা সংবাদ সম্মেলন ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’

স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ