admin
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাবি প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার বিকেলে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির কক্ষে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান ও কার্যনির্বাহী সদস্য আনাস হাবিব কলিন্স উপস্থিত ছিলেন।
শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-ক্লাবের নতুন সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, কার্যকরী সদস্য ইকবাল হোসাইন, নাদির আহমেদ প্রমুখ।
এ সময় শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটের সাংবাদিকদের অভিভাবক সংগঠন হচ্ছে সিলেট প্রেসক্লাব। অতীতে শাবি প্রেসক্লাবের যে কোনো সংকটে সিলেট প্রেসক্লাব ছায়ার মতো পাশে থেকেছে। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, শাবি প্রেসক্লাবের সাথে সিলেট প্রেসক্লাবের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক অনেক পুরনো। দিনে দিনে এ সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে। নেতৃবৃন্দ ক্যাম্পাস সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন। তারা নবনির্বাচিত কমিটিকে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং শাবি প্রেসক্লাবের সাথে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ ও ক্লাব সদস্য এ কে কাওসার প্রমুখ।
ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর
ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম