admin

প্রকাশিত: 1:24 PM, January 26, 2026

সিলেট প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের সাথে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসারের মতবিনিময়

সিলেট প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের সাথে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসারের মতবিনিময়

সিলেট প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রেস অফিসার এভারহার্ড লিউই। গতকাল রবিবার বিকেলে তিনি প্রেসক্লাব ভবনে মতবিনিময়ে মিলিত হয়। মতবিনিময়কালে এভারহার্ড লিউই বলেন, বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আগামী মার্চ পর্যন্ত ইইউ’র প্রায় শতাধিক পর্যেবক্ষক দায়িত্ব পালন করবেন। দেশের ৬৪ জেলায়ই তারা দায়িত্ব পালন করবেন জানিয়ে তিনি বলেন, তাদের পর্যবেক্ষণের প্রথম রিপোর্ট আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। এটা তাদের টেকনিক্যাল প্রসেস এবং তারা তাদের স্বাধীন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবেন।

প্রেস অফিসার প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সিলেটের গণমাধ্যমের বিদ্যমান পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতাসহ সামগ্রিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চান। জবাবে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর বলেন, সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে বরাবরই সম্প্রীতি বিদ্যমান। এ নির্বাচনেও এখন পর্যন্ত এ সম্প্রীতি অটুট রয়েছ। নির্বাচনী পরিবেশ এখনো অনুকূল। বিগত দিনে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে নির্বাচনকালে কন্ট্রোল রুম খোলার বিষয়টি তিনি তাকে অবহিত করেন। এবারও অনুরুপ কন্ট্রোল রুম খোলা হবে। প্রায় ৬০ বছরের পুরনো সিলেট প্রেসক্লাবের নির্বাচন প্রতি দুই বছর পর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়।

জবাবে এভারহার্ড লিউই ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের সমৃদ্ধ ইতিহাস শুনে মুগ্ধ হন এবং সাংবাদিকতার বিকাশে ক্লাব নেতৃবৃন্দ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রেসক্লাবে আসার জন্য ইইউ প্রেস অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,