admin

প্রকাশিত: 7:41 AM, May 16, 2026

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল শিক্ষা শিবির শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম  করতে দেয়া হবে না : এডভোকেট আতিকুর রহমান

সিলেট মহানগর শ্রমিক কল্যাণের দায়িত্বশীল শিক্ষা শিবির শ্রমিকদের উপর এদেশে আর জুলুমতন্ত্র কায়েম  করতে দেয়া হবে না : এডভোকেট আতিকুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পুর্বে ফ্যাসিস্ট সরকারের শ্রমিক সংগঠন শ্রমিকদের উপর জুলুমতন্ত্র কায়েম করেছিল। তারা শ্রমিকদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতো। শ্রমিকদের অধিকার আদায়ের নামে নিজেরা সুবিধা ভোগ করত। বর্তমান সরকারের শ্রমিক সংগঠন নতুন করে জুলুমতন্ত্র কায়েমের চেষ্টা করছে। এদেশে শ্রমিকদের উপর আর জুলুমতন্ত্র কায়েম করতে দেয়া হবে না। এ ব্যাপারে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও স্বোচ্ছার থাকতে হবে।
তিনি গতকাল শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দিনব্যাপী ট্রেড ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাশিবিরে মহানগর শ্রমিক কল্যাণের আওতাধিন সকল ইউনিটের সভাপতি ও সেক্রেটারীগণ অংশ নেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সেক্রেটারী এডভোকেট আলমগীর হোসাইন ও মহানগর উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান আলী।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত সরকার গুলো শ্রমিকদের ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করলেও তাদের ন্যুনতম অধিকার প্রতিষ্ঠা করেনি। কারখানার শ্রমিকরা ন্যায্য আন্দোলন করতে গেলে হয়রানির শিকার হয়েছে।
বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গেলে পুলিশী হয়রানি, হুমকি ধামকী ও জেল জুলুমের শিকার হয়েছে। ২০২৩ সালের গাজীপুরে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলিতে অনেক শ্রমিককে হত্যা করা হয়েছে। রানা প্লাজা বিধ্বস্তের ঘটনায়
১১ শত  শ্রমিক নিহতের পরও তাদের জন্য নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। যা জাতির জন্য দুঃখজনক।
তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলো সঠিক দায়িত্ব পালন করলে আজকে শ্রমিকদের এই অবস্থার সৃষ্টি হতো না। শ্রমিক ময়দানে সবচেয়ে বেশি অভাব সৎ নেতৃত্বের। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই অভাব পুরনের চেষ্টা করছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত সমস্যা সমাধান হবে না। তাই শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করার জন্য কাজ করতে হবে। মালিক শ্রমিকদের মধ্যে সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। যখন তখন শ্রমিক ছাটাই বন্ধ, বকেয়া মজুরি প্রদান ও ঈদের আগে বোনাসসহ সকল পাওনা বুঝিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তিনি।
দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মো: রাসেল, সহ-সেক্রেটারী কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, মুহিবুর রহমান শামীম ও প্রচার সম্পাদক নাজমুল ইসলাম প্রমূখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

সিলেটে কৃষক ব্যাংকের সংযোগ সম্মেলন কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ২৭ নভেম্বর

সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৭ নভেম্বর শুক্রবার সিলেট

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

চাচাতো ভাইদের ছুরিকাঘাতে এক যুবক খুন

স্টাফ রিপোর্টার: বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক