admin

প্রকাশিত: 8:05 AM, May 21, 2026

সিলেট সিটি নির্বাচন: সাম্প্রতিক জনমত জরিপে চমক মেয়র পদে জনপ্রিয়তায় শীর্ষে কয়েস লোদী

সিলেট সিটি নির্বাচন: সাম্প্রতিক জনমত জরিপে চমক মেয়র পদে জনপ্রিয়তায় শীর্ষে কয়েস লোদী
শহীদুর রহমান জুয়েল: 
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের প্রত্যক্ষ মতামত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত এক সপ্তাহের এই জরিপের ফলাফলে তার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে।
জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশ নেওয়া সিংহভাগ নাগরিক মনে করছেন নগরীর পরিকল্পিত উন্নয়ন এবং একটি মানবিক নগরী গড়তে কয়েস লোদীর মতো অভিজ্ঞ ও তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্বের বিকল্প নেই। উল্লেখ্য, তিনি সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড থেকে টানা ৪ বার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখা গেছে।
বন্দরবাজার এলাকার ব্যবসায়ী কামাল হোসেন জরিপে মতামত দিতে গিয়ে বলেন, “আমরা এমন একজনকে মেয়র হিসেবে দেখতে চাই যিনি সুখে-দুঃখে সবসময় আমাদের পাশে থাকবেন। সেই বিচারে কয়েস লোদী আমাদের প্রথম পছন্দ।”
দীর্ঘদিন ধরে কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করা কয়েস লোদী নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার আদায়ে বরাবরই সোচ্চার। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই ধারাবাহিক জনমুখী কর্মকাণ্ডই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। নির্বাচনী ডামাডোল পুরোদমে শুরু হওয়ার আগেই এই জরিপের ফলাফল সিলেটের রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।
জনমত জরিপে শীর্ষস্থান ধরে রাখার পর এক প্রতিক্রিয়ায় রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেট আমার প্রাণের শহর। এই শহরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ও দায়িত্ববোধ থেকেই প্রার্থী হওয়ার চিন্তা এসেছে। আমি বিশ্বাস করি, সিলেটকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে কার্যকর নেতৃত্ব প্রয়োজন। আশা করি, দল আমার ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় রাখবে।”
কয়েস লোদী জানান, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে নাগরিক সেবার মানোন্নয়ন করা। বিশেষ করে নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, সড়ক অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। একই সাথে একটি ডিজিটাল ও স্বচ্ছ সিটি করপোরেশন গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “বর্ষা এলেই নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়, যা নগরজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করে। অপরিকল্পিত নগরায়ণ ও এই জলাবদ্ধতার টেকসই সমাধান জরুরি।”
তরুণদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে এই নেতা বলেন, “তরুণেরাই দেশের ভবিষ্যৎ। আমি তাদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি, উদ্যোক্তা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার পরিকল্পনা করেছি। তাদের অংশগ্রহণ ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।”
পরিবেশ সুরক্ষার বিষয়ে জোর দিয়ে তিনি আরও বলেন, “আমি নগরে সবুজায়ন বৃদ্ধি, খাল-নদী পুনরুদ্ধার এবং পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণে জোর দেব। পাশাপাশি, বায়ুদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমি সিলেটকে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও বিনিয়োগবান্ধব শহর হিসেবে দেখতে চাই, যেখানে নাগরিকেরা গর্ব নিয়ে বসবাস করতে পারবেন।”
সবশেষে কয়েস লোদী বলেন, “আমি সিলেটবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। নগরবাসী ও দল আমাকে সুযোগ দিলে আমি সততা, দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করব। একটি সুন্দর সিলেট গড়তে আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা