admin
প্রকাশিত: 4:39 PM, May 6, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনে (সিসিকে) এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইব্রাহীম নীল নামের এক যুবক। তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সিলেট জেলা শাখার আহŸায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে পরিচিত। গত সোমবার দুপুরে সিসিক ভবনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ইব্রাহীম নীল তার দুই সহযোগীকে নিয়ে সিসিক ভবনে যান। সেখানে তিনি সিসিক প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী (এনডিসি) [সংশোধনী: বর্তমানে সিলেটের বিভাগীয় কমিশনার সিসিক প্রশাসকের দায়িত্ব পালন করেন]-এর কাছে দেয়ালে গ্রাফিতি আঁকার রঙ কেনার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকৃতি জানালে ইব্রাহীম নীল ক্ষিপ্ত হয়ে সিসিক প্রশাসকের নামে মানহানিকর ও ভুয়া তথ্য সম্বলিত ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। বিষয়টি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নজরে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণধোলাই দেয়। এসময় তার সাথে থাকা দুই সহযোগী তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
.অভিযোগ উঠেছে, গত ৫ আগস্টের পর থেকে ইব্রাহীম নীল এনসিপি নেতা পরিচয়ে সিসিকের একাধিক কর্মকর্তার কাছে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলেন। প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ হাসিলের চেষ্টা ও হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার খবর পেয়ে সিলেটে ‘আলু তাহের’ নামে পরিচিত এহসানুল হক তাহের তার দুই সহযোগীকে সিসিকে পাঠান। পরবর্তীতে ইব্রাহীম নীলের পক্ষ থেকে ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।
এ বিষয়ে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া পরিচয় দিয়ে বা আন্দোলনের নাম ভাঙিয়ে কোনো ধরণের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ নেই। নগর ভবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইব্রাহীম নীলের গণধোলাইয়ের ভিডিওটি দ্রæত ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিশ্বনাথ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
স্টাফ রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার গোপন
স্টাফ রিপোর্টার: সিলেটের শহরতলীর সিলামে ঐতিহাসিক শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো সংঘাতের জের ধরে
বিশ^নাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত