admin
প্রকাশিত: 1:06 PM, June 19, 2026
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মিত হলে জেলাব্যাপী রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল হবে। ফলে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সৈয়দ মল্লিক মঈন উদ্দিন সুহেল, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম সাজু, সদস্য ডা. সৈয়দ মনোয়ার আলী, ইজাজুল হক চৌধুরী নাসিম, আব্দুস সাত্তার মোঃ মামুন, মোঃ আশরাফ হোসেন লিটন, এড মোঃ আনিসুজ্জামান, রায়হানা মঞ্জুর চৌধুরী, মোঃ শামসুর রহমান, মোঃ মাহবুবুর রহমান পীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মানবিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারণে নতুন ভবনের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ভবনটি নির্মাণ সম্পন্ন হলে সুনামগঞ্জ জেলায় রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক ও সুবিধাসম্পন্ন অবকাঠামো গড়ে উঠবে। যা স্থানীয় জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে নতুন ভবনের সফল নির্মাণ ও রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের অগ্রগতি কামনা করা হয়।
এদিকে এর আগে সকাল ১২টায় মোঃ মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৪২ লাখ ৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে নির্মাণাধিন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরের রাস্তার আরসিসি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন এবং পরিবহন শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের