admin

প্রকাশিত: 5:57 AM, July 25, 2026

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

দাপ্তরিক কাজের তোয়াক্কা না করে নিয়মিত সরকারি গাড়ি নিয়ে সিলেটে অবস্থান, সন্তানকে কোচিংয়ে পৌঁছে দেওয়া, কেনাকাটা এমনকি পর্যটন কেন্দ্রে পারিবারিক ভ্রমণের মতো কাজে সরকারি সম্পদ ব্যবহারের তথ্য উঠে এসেছে। এতে সরকারের বড় অংকের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ অপচয় হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

অনুসন্ধানে জানা গেছে, সুনামগঞ্জে যোগদানের পর থেকেই নিবাস চন্দ্র দাস কোনো ধরনের আনুষ্ঠানিক ছুটি ছাড়া সিলেটে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছেন। সপ্তাহের কর্মদিবসগুলোর বড় অংশেই তিনি সরকারি গাড়িটি নিয়ে সিলেটে চলে যান।

প্রাথমিকভাবে তিনি গাড়িটি সিলেটে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ‘প্রতিবন্ধী ফাউন্ডেশন’-এর গ্যারেজে রাতে রাখতেন। তবে বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে পরবর্তীতে গাড়ি পার্কিংয়ের স্থান পরিবর্তন করে তা আড়াল করার চেষ্টা করেন তিনি।

অভিযোগ রয়েছে, সরকারি গাড়িতে করে তাঁর সন্তানদের নিয়মিত কোচিংয়ে আনা-নেওয়া করা হয়। এছাড়া সম্প্রতি তিনি সরকারি ওই গাড়ি ব্যবহার করেই পরিবার নিয়ে সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্র বিশেষ করে জাফলং ও শ্রীমঙ্গলে ভ্রমণ করেছেন।

সর্বশেষ বিগত রবিবারে অফিসে নির্দিষ্ট সময় অবস্থান শেষে বিকেলে সরকারি গাড়ি নিয়ে সিলেটে চলে যান উপপরিচালক। পরদিন সোমবার দাপ্তরিক কোনো অনুমতি বা ছুটি ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পুরো দিন সিলেটে সরকারি গাড়িতে পরিবার নিয়ে ব্যক্তিগত কাজ সেরে মঙ্গলবার সকালে সুনামগঞ্জে অনুষ্ঠিত একটি সরকারি সভায় অংশ নিতে ফিরে আসেন।

সরকারি কর্মচারীদের জন্য প্রচলিত বিধিমালা অনুযায়ী, দাপ্তরিক কাজ ব্যতীত ব্যক্তিগত বা পারিবারিক উদ্দেশ্যে সরকারি যানবাহন ব্যবহার স্পষ্টত বিধিবহির্ভূত। প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা না হয়েও এভাবে গাড়ির অপব্যবহারকে আইন অনুযায়ী সরকারি অর্থের অপচয় ও ‘সরকারি সম্পদের অপরাধমূলক অপব্যবহার’ হিসেবে গণ্য করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের কাছে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত নই। আমি যা করি, সিলেটের বিভাগীয় কর্মকর্তাকে জানিয়েই করি।

তবে উপপরিচালকের এমন দাবি নাকচ করে দিয়েছেন সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই এবং কাউকে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার সুযোগ নেই। যদি এমনটা হয়ে থাকে, তবে তা সম্পূর্ণ অনৈতিক ও বিধিবহির্ভূত। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি, সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, সরকারি কর্মচারীদের এমন বেপরোয়া আচরণ ও সম্পদের অপব্যবহার রোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেট সদর সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রারের সামনে দুই পক্ষের হট্টগোল

সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটে গ্রীনওয়ে একাডেমীতে কোয়ালিফাই ওরিয়েন্টেশেন ক্লাসের উদ্বোধন

সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ফেঞ্চুগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজায় বাধা প্রদানের প্রতিবাদে সিলেটে মুক্তিযোদ্ধা সংসদের মৌন মানববন্ধন

পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেটে এনসিসি ব্যাংক লালদিঘিরপাড় শাখার উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

তারুণ্যের প্রতীক ও প্রতিশ্রুতির আলো টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দিলোয়ার হোসেন সায়েম

সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

জনসেবায় উৎসর্গীকৃত প্রাণ: ১১নং ওয়ার্ডের উন্নয়নে সম্ভাবনার নতুন আলো শেখ মো. কবির আহমদ

সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের