admin
প্রকাশিত: 3:17 PM, May 6, 2026
সুনামগঞ্জ জেলা বোরা ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে হলে শুষ্ক মৌসুমে হাওর রক্ষা বাধের কাজ শেষে করতে হবে। অন্যাথায় সরকারের কোটি কোটি টাকার লোকসান হবে। গত সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সাহিত্য সভা কক্ষে সুনামগঞ্জ সমিতি সিলেটের কার্যকরি কমিটির সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট মো: মোজাক্কির হোসেন কামালী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, হাওরবাসীকে রক্ষা করতে হলে হাওরের জলমহাল খালবিল ও নদী খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা হলেই এই দূর্ভোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবীদ নাছিম হোসেইন, সাবেক সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট সিদ্দিকুর রহমান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ডিন ড. তোফায়েল আহমদ, মেডিকেল অফিসার ডা. সৈয়দ খুররম আহমদ, সুনামগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ, সৈয়দ বদরুল আলম, লে. অধ্যাপক মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ সাখাওয়াত হোসেন আজাদ, বিশিষ্ট রাজনীতিবীদ মো: আব্দুল মুকিত, জেষ্ঠ্য সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিশিষ্ট রাজনীতিবীদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, শিক্ষাবিদ সৈয়দ নেছার আহমদ, বিশিষ্ট সমাজকর্মী আবু তাহের মো: তারেক, বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান, বেকা সিলেট ইউনিটের সিনিয়র সহ-সভাপতি মো: আতিকুর রেজা চৌধুরী, শিক্ষয়িত্রী নাদিরা সুলতানা, সাবেক প্রধান শিক্ষক শাহ মো: আতাউর রহমান কামালী, কেন্দ্রীয় গ্রামার স্কুলের পরিচালক মো: আবুল কালাম, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল হান্নান, মো: মতিউর রহমান খাঁন, শিক্ষাবিদ মোহাম্মদ আলী, সমাজকর্মী জিয়াউল হক, সাদেক রশিদ চৌধুরী প্রমুখ।
সভায় সাবেক তথ্য সচিব এম আই চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য আবুল কালামের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় সড়ক দূর্ঘটনায় ৮ জন নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করা হয় ও নিহতদের আর্থিক সহায়তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া সদস্য নবায়ন ও সংগ্রহ ব্যাপারে একটি উপ কমিটি গঠন করা হয়।
সিলেটের অবস্থানরত সুনামগঞ্জবাসীকে যে কোন দূর্যোগে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানানো হয়। সভায় সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী মাউশির পরিচালক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের
সিলেটের সদর সাব-রেজিস্ট্রি অফিসের নতুন সাব-রেজিস্ট্রার আব্দুল কাদেরের সামনেই দলিল লেখক সমিতির দুই পক্ষের মধ্যে হট্টগোল, বাক্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা
সিলেটের গ্রীন ওয়ে একাডেমিতে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা ‘কোয়ালিফাই’ এর ওরিয়েন্টেশন ক্লাসের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) নগরীর জেলরোডস্থ আনন্দ
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
পিরোজপুরের মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদে
শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয় মানসিকতা গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি লালদিঘীরপার শাখা সিলেটের উদ্যোগে
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে মুখে এখন
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড জুড়ে আজ এক নতুন স্বপ্নের সুর ধ্বনিত হচ্ছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে অলিতে-গলিতে বইছে পরিবর্তনের