admin

প্রকাশিত: 8:38 AM, May 2, 2026

সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুরমা নদীর তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিউলী আক্তার :

সিলেট সিটি কর্পোরেশন এলাকার সুরমা নদী-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার ( ০২ মে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীর তীর সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন এবং বন্যা ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও নগর অবকাঠামো শক্তিশালী করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং নাগরিকদের জীবনমান উন্নত হবে। পাশাপাশি বন্যা প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগ

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি গঠন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস ফ্যাসিলিটেটর

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে ধ্বংস

রুবেল আহমদ, গোয়াইনগাট: সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মর্টার শেল উদ্ধার করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জে বালুমহালের ভেতরে ড্রেজার রাখায় জরিমানা

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের চকগ্রাম এলাকায় বালুমহালের সীমানার ভেতরে বালু উত্তোলনের ড্রেজার ও মেশিন রাখায় ১ লাখ

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

চা খাতকে টেকসই ও রাজস্বনির্ভর শিল্পে রূপান্তরের উদ্যোগ: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: দেশের সম্ভাবনাময় চা খাতের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ অঞ্চলের