admin

প্রকাশিত: 8:53 AM, May 18, 2026

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক:

সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে মসজিদ, স্কুল, কবরস্থান, বাজার, সরকারি সড়ক, মাজার, বৈদ্যুতিক খুঁটি,সেতু ও ফসলি জমি।
কেশব পুর গ্রামের ১ টি বাদে প্রায় ৭ থেকে ৮ শ টি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় চিত্র বদলে গেছে গ্রামের।শনিবার সরেজমিন দেখা যায়। সুরমা নদীর পাড়ে বাউশা বড় মসজিদের দেয়ালে ও ছাদে ফাটল দেখা দিয়েছে। মুসল্লী দের সাথে আলাপ করে জানা যায় মসজিদটি ঝুঁকি পূর্ণ হওয়ায় ১ বছর আগেই এখানে নামাজ পড়া বাদ দিয়ে গ্রামের অন্যত্র আরেকটি মসজিদ নির্মান করে নামাজ আদায় করছেন মুসল্লীরা।নদীর পাড়ে অটো রাইস মিল ও শতাধিক পাথর ভাঙ্গার মেশিন ঝুঁকিতে থাকায় অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়েছেন। ফলে বেকার হয়ে পড়েছে অনেক শ্রমিক ও ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা নদী ভাঙ্গন স্থানে কিছু জিও ব্যগ ফেলে নদী রক্ষা করতে চাইলেও তা অপ্রতুল।শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় ভাঙ্গন যেন আরোও ব্যাপক আকার ধারণ করেছে। বাউশা গ্রামের কাছে ছাতক – সুনামগঞ্জ সড়ক ও বাউশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন হুমকির মুখে রয়েছে। যে কোন মুহূর্তে নদী ভাঙ্গনের ফলে জেলা সদরের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। গ্রামের মূরব্বি সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান ৫০ বছর আগে একসাথে ৮০-৯০ টি পরিবার নদী গর্ভে বিলীন হওয়ার সময় নাম না জানা ১ জন মহিলা মারাজান।দৃশ্যটি ছিল অত্যান্ত ভয়াবহ। ১৯৯৭ সালের ভূমি জরিপে দেখা গেছে ৪১ একর ভূমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান শাওন জানান আমি একটি কারখানা স্থাপনের জন্য জমি কিনেছিলাম কিছু দিনের ভিতরে আমার প্রায় ৬০ শতক জমি নদী গর্ভে তলিয়ে গেছে ।তাই সরকারি ভাবে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া অত্যান্ত জরুরি। ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামছু মিয়া জানান নদী ভাঙ্গনের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ দেউলিয়া হয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হিমসিম খাচ্ছেন। ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আলী হোসেন জানান নদী ভাঙ্গনের বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করেছি। তারা কার্যকর কোন পদক্ষেপ নেয়নি।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান আমরা বারবার উদ্যোগ নিলেও সরকার কোন ব্যবস্থা নেয়নি । আমরা নদী ভাঙ্গন রোধে জোরালো ভূমিকা নেয়ার জুর দাবি জানাই সরকারের কাছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান ছাতকে কয়েকটি স্থানে নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাউশা এলাকায় লোক পাঠিয়ে খবর নিয়ে প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেয়া হবে।ছাতক – দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জানান সরকার নদী ভাঙ্গনের বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে দেখছে।তাই জনস্বার্থে আমি নদী ভাঙ্গন রোধ করতে অগ্রাধিকার প্রকল্পে রেখেছি।


সর্বশেষ সংবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

নেতাদের পরিচয় ভাঙিয়ে বছরের পর বছর চোরাচালান : বেপরোয়া এহিয়া-নুরুল ও আমিন সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে ১ম

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

হরিপুর সীমান্তে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে মঈনুল, ওয়েস, লোকমান ও রুবেল

প্রকাশ্যে পাচার হচ্ছে ভারতীয় পণ্য ও মাদক, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয়