admin
প্রকাশিত: 5:53 AM, September 9, 2026
স্টাফ রিপোর্টার:
মাত্র দু’মাস আগে শোকাতুর হয়ে পড়েছিল সিলেটের কানাইঘাটের গাছবাড়ি এলাকা। কাতারে ঘটেছিল ট্র্যাজেডি। আর এতে মারা গিয়েছিলেন ৫ জন। আগতালুক গ্রামের ছিলেন দু’জন। গত সোমবার সৌদি আরবের ‘শীতল শহর’ তায়েফে ঘটলো আরেক সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ গেল চারজনের। এর মধ্যে দু’জন আগতালুক গ্রামের। ওদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছার পর ফের শোকাতুর হয়েছে পরিবেশ। নিহতদের বাড়ি আগতালুক গ্রামে চলছে শোকের মাতম। আব্দুল করিম ও খালেদ আহমদের পাশাপাশি বাড়ি। সোমবার সকালে স্বজনদের কাছে ফোন দিয়েছিলেন। বাড়ি আসছেন। বিকালে ফ্লাইট। আব্দুল করিম সৌদি আরবের তায়েফ শহরে বসবাস করছেন ২৭ বছর ধরে। তিন বছর আগে বাড়ি এসেছিলেন। এবার ছেলে জুবের আহমদকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন খালেদও।
আরও দু’জন প্রবাসী ছিলেন গাড়িতে। তায়েফ শহর থেকে জেদ্দা। এরপর বিমান ধরে সিলেট। সকালেই তায়েফ থেকে তারা রওয়ানা দেন জেদ্দার উদ্দেশ্যে। পথিমধ্যে বেলা দুইটার দিকে আল খুরমা এলাকায় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। উল্টে ধুমড়ে-মুছড়ে যায় গাড়ি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল করিম ও খালেদ আহমদ। তাদের সঙ্গে মারা যান কুমিল্লার শাহ আলম ও সুনামগঞ্জের আমিন উদ্দিন। গাড়িতে ছিলেন আব্দুল করিমের ছেলে জুবের আহমদও। তিনি ছিটকে পড়ে প্রাণে রক্ষা পান। তবে গুরুতর অবস্থায় তিনি তায়েফের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতেই খবর পৌঁছে কানাইঘাটের গাছবাড়িতে। মারা গেছেন আব্দুল করিম ও খালেদ আহমদ। আগতালুক গ্রামে ফের কান্নার রোল। সকাল থেকে এলাকার মানুষ ভিড় করছিলেন নিহত আব্দুল করিম ও খালেদ আহমদের বাড়িতে। আব্দুল করিমের বড় ভাই জফুর উদ্দিন মানবজমিনকে জানিয়েছেন- পঞ্চাশ বছর বয়সী আব্দুল করিম সৌদি আরবে বসবাস করছেন প্রায় ২৭ বছর ধরে। কয়েক বছর আগে তার ছেলে জুবেরকেও ওখানে নিয়ে যান। তিন বছর আগে আব্দুল করিম বাড়িতে এসেছিলেন। সোমবার বাড়ি ফেরার জন্য রওয়ানা দিলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ছেলে জুবের গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন- আব্দুল করিমের তিন ছেলে ও এক মেয়ে। তায়েফে ভর্তি থাকা ছেলের অবস্থা কী এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। ভাইকে হারানোর পাশাপাশি ভাতিজার অবস্থা নিয়েও তারা চিন্তিত রয়েছেন। খালেদ আহমদের বাড়িও আব্দুল করিমের বাড়ির পাশাপাশি। খালেদও তায়েফ থাকেন। পেশায় তিনি গাড়িচালক। তিনিও দীর্ঘ ২৫ বছর ধরে বসবাস করছেন সৌদি আরবে। সর্বশেষ গত ঈদুল আজহায় তিনি বাড়ি এসেছিলেন। এবার জরুরি কাজে বাড়ি আসছিলেন। একই দুর্ঘটনায় তিনি মারা যান। খালেদ আহমদের ছেলে আব্দুল হাফিজ পিতার শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। শুধুই কাঁদছেন। জানান- ক’দিন ধরে তার পিতা বাড়ি আসার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার সকালেও ফোন দিয়ে জানিয়েছিলেন রওয়ানা দিচ্ছেন। এরপর কয়েক ঘণ্টা তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে জানা গেল তিনি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
হাফিজ জানান, তার পিতা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে সবাই মর্মাহত হয়ে পড়েছেন। পরিবারের লোকসংখ্যাও বেশি। ভবিষ্যতে কীভাবে চলবে সে চিন্তায় তারা অস্থির বলে জানান। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর লাশ দেশে এনে সমাহিত করতে চান পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে একমত এলাকার জনপ্রতিনিধিরা। স্থানীয় দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান আহমদ জানিয়েছেন- এমন মৃত্যু কারও কাম্য নয়। বাড়ি ফেরার পথে তারা মারা গেছেন। এজন্য গোটা এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তিনি বলেন- পরিবার চায় লাশ দেশে নিয়ে আসা হোক। আমরাও সেটি চাই।
এজন্য প্রয়োজন সরকারের সহযোগিতা। সরকারের তরফ থেকে লাশ নিয়ে আসলে আমরা খুশি হবো। সরকারের কাছে দাবি দ্রুত লাশ দেশে এনে দাফন করা হোক। একই সঙ্গে নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক অনুদান দেয়ার দাবিও জানান তিনি।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো