admin
প্রকাশিত: 6:22 AM, April 28, 2026
স্টাফ রিপোর্টার:
চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে উভয় দেশের মধ্যে অর্থনীতি ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
গতকাল রিয়াদে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খুরাইজির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দূত হিসেবে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে পাঠানো প্রধানমন্ত্রীর একটি বিশেষ সংহতি বার্তা হস্তান্তর করেন।
বৈঠককালে উপদেষ্টা বলেন, “মধ্যপ্রাচ্যের এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশ সরকার ও এদেশের জনগণ সৌদি আরবের পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে।” তিনি বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও বহুমুখী করতে বিশেষ করে জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
হুমায়ুন কবির আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী এই সমর্থনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে কাজ করার আশ্বাস দেন।
হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন
দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি
সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও