admin
প্রকাশিত: 9:08 AM, September 23, 2026
শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘স্কলার্সহোম বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। “পড়ো, ভাবো, পর্যালোচনা করো ও অনুপ্রাণিত হও” প্রতিপাদ্যে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ বইমেলা আয়োজিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের (আরণ্যক শামছ) বিশেষ পরিকল্পনা ও উদ্যোগে আয়োজিত এ মেলায় ছিল বই প্রদর্শনী ও বিক্রয়, শ্রেণিভিত্তিক মেলা পরিদর্শন, পাঠ-চ্যালেঞ্জ এবং সমাপনী দিনে বুক রিভিউ ও শিশুলেখকের টক শো। ২০ সেপ্টেম্বর একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী মেলার উদ্বোধন করেন।
সমাপনী দিনে শিক্ষার্থীরা মেলা থেকে কেনা বই নিয়ে মঞ্চে তাদের ব্যক্তিগত উপলব্ধি ও বিশ্লেষণ সাবলীলভাবে উপস্থাপন করে। আয়োজনের মূল আকর্ষণ ছিল পঞ্চম শ্রেণির শিশুলেখক দেবনীল সাহার নিজের লেখা বই ‘গুপ্তধনের খোঁজে’ নিয়ে বিশেষ টক শো। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুশদা রহমানের সঞ্চালনায় দেবনীল তার লেখালেখির অভিজ্ঞতা ও ভাবনা উপস্থিত সবার সামনে তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবনীলের পিতা ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তপন কুমার সাহা। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন শিশুলেখক দেবনীলের বইয়ের প্রশংসা করেন এবং স্থানীয় ও জাতীয় পত্রিকায় এর পর্যালোচনা প্রকাশের ঘোষণা দেন। শিক্ষক ও শিল্পী মোমিতা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি
নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ
শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী
সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,