admin
প্রকাশিত: 12:12 PM, July 13, 2026
শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের ধারা অব্যাহত রেখে স্কলার্সহোম শিবগঞ্জ শাখা আবারও গৌরবময় অর্জনের স্বাক্ষর রেখেছে। ২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় এ শাখার শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে প্রতিষ্ঠানের সুনাম আরও সমুন্নত করেছে।
এবারের সরকারি বৃত্তি পরীক্ষায় স্কলার্সহোম শিবগঞ্জ শাখা থেকে মোট ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বৃত্তি অর্জন করেছে। প্রাপ্ত ফলাফলে ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ১০ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে।
শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য বিদ্যালয়ের সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রম, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত ফলাফল।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নম্রতা দেব প্রাচী, কাশফিয়া হানিফ, রোহামা ফাতেমা চৌধুরী, সম্পূর্ণা পাল, নাজিফা জান্নাত খান ও ইফ্ফাত ফাহমিদা মারিয়া।
সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো আলমীর বেলাল, ফারহান আহমেদ চৌধুরী, আবীর আইকুম, ইহতেশাম হক চৌধুরী, ইফ্ফাত জামিলা নিহা, মাহজাবিন চৌধুরী, হুমায়রাহ কবির আদিনা, সংহিতা রায়, মহসিনা আনজুম মামদুহা ও ঐশ্বর্য রায়।
বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, আত্মনিষ্ঠা এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার সমন্বয়েই এ অসাধারণ অর্জন সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে বিদ্যালয়ের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিম এ সাফল্যের জন্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা ও শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়ের ফলেই এ গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে।
স্কলার্সহোম শিবগঞ্জ শাখার এই অনন্য অর্জন নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সাফল্যের স্বর্ণময় অধ্যায়ের এক উজ্জ্বল সংযোজন। এ সাফল্য শুধু প্রতিষ্ঠানের মর্যাদাই বৃদ্ধি করেনি, বরং ভবিষ্যতে আরও বড় অর্জনের পথে শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত