admin
প্রকাশিত: 2:47 PM, August 23, 2026
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
পথসভায় বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর যুবদলের সিনিয়র সদস্য শাহ লিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, তসলিম উদ্দিন, আরশ আলী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজেক আলী, কবি এসপি সেবু, ইসলাম উদ্দিন ও সাইদুল ইসলাম সোহেল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন, সাধন চন্দ্র দে, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সেবুল আহমদ, সোহেল আহমদ, শেবুল মিয়া, রুপা মিয়া, আব্দুল আজিজ ও সাহাব উদ্দিনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্বনাথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের চারা রোপণ এবং পলিথিন ও বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন
মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে
সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট