admin

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

হাওড়জুড়ে এখন উদ্বেগ আর হতাশার চিত্র

হাওড়জুড়ে এখন উদ্বেগ আর হতাশার চিত্র

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে আবহাওয়া অস্থিতিশীল। দুই দিন রোদের পর শনিবারে বৃষ্টি শুরু হওয়ায় ধান কাটা ও শুকানো নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। রোববার সারাদিন বৃষ্টি হয়নি রোদের উত্তাপে কৃষকরা ধান কাটা শুকানোতে ব্যস্ত সময় কাটিয়েছেন। দিনভর বৃষ্টি না হলেও আবহাওয়ার পূর্বাভাস স্বস্তির নয়। হাওড়ে আরও বৃষ্টিপাতের আভাস রয়েছে। জেলার ১২ উপজেলার সব হাওড়জুড়ে এখন উদ্বেগ আর হতাশার চিত্র কৃষক-কৃষাণীর চোখে মুখে।

জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এ হিসেবকে মনগড়া আখ্যায়িত করে কৃষকদের দাবি আদায়ের সংগঠন দাবি করছে এ পর্যন্ত হাওড়ের ৫০ ভাগ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এবার সুনামগঞ্জের ১৩৭টি হাওড়ে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। শনিবার (২ মে) পর্যন্ত ৫৫ ভাগ ধান কাটা হয়েছে। তাদের হিসাবে, প্রাথমিকভাবে জরিপ করে ১৮ হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা রয়েছে। আরও কয়েকটি দিন গেলে পুরো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়া যাবে।

কৃষকদের দাবি আদায়ের সংগঠন ‘হাওড় বাঁচাও আন্দোলনের’ সাংগঠনিক সম্পাদক কুদরত পাশা বলেন, কৃষি বিভাগ এবার কলম দিয়ে ধান কাটছে। ৫৫ ভাগ ধান কাটার যে তথ্য তারা দিচ্ছেন তা আদৌ সত্য নয়। কৃষকরা কিছু পরিমাণ ধান কেটেছিলেন সত্য কিন্তু বৃষ্টির কারণে সে ফসল তারা গোলায় তুলতে পারেননি। খলায় থেকে সে ধানে চারা গজিয়েছে।

রোদের অভাবে শুকাতে পারেননি তারা। আর যে ধান হাওড়ে আছে তার অর্ধেকেরও বেশি পানির নিচে। পানির নিচের ধান শ্রমিকরা কাটতে চায় না। সবকিছু মিলে সুনামগঞ্জের কৃষকরা এবার ৩০% ধান ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বলে জানান এই কৃষক নেতা।

দেখার হাওড়ের কৃষক সামসুউদ্দিন বলেন, হাওড়ে শ্রমিক নেই। কারণ হাওড়ে প্রায় গলা সমান পানি। এখন শ্রমিকরা ধান কাটতে চায় না। তারা অপেক্ষায় আছে আমরা হাওড় ছেড়ে বাড়িতে চলে গেলে তারা পানির নিচ থেকে নিজেদের মতো ধান তুলবে। সে ধানে আমাদের কোনো ভাগ থাকবে না। এই ধান ফলাতে আমাদের যে পরিমাণ খরচ হয়েছে তার জন্য ধার-দেনা করতে হয়েছে-এখন ধার-দেনা দেব কেমনে আর সারাবছর চলব কেমনে-এই চিন্তায় এখন রাতেও ঘুমাতে পারি না। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে।

জেলার জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওড়পাড়ের কৃষক দিলদার হোসেন বলেন, অব্যাহত বৃষ্টিতে হাওরের ফসল ডুবে যাওয়ায় দিশেহারা অবস্থায় আছি। গত বৃহস্পতি-শুক্রবার দুই দিন আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় ডুবে যাওয়া ধান কেটে কিছুটা শুকাতে পেরেছিলাম; কিন্তু শনিবারের বৃষ্টিতে আবার হতাশা বাড়িয়েছে। (আজ) রোববার রোদ ওঠায় সারা দিন ভালো কেটেছে। ধান শুকাতে পেরেছি কাল আবহাওয়া কীভাবে থাকবে তার নিশ্চয়তা নেই। একটা সপ্তাহ বৃষ্টি না থাকলে আমরা কাটা ধান কিছুটা বাড়িতে নিতে পারতাম; কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ভালো না। তাই এ নিয়ে মহাদুশ্চিন্তায় আছি।

কৃষকদের অভিযোগ, অনেক জমির ধান পানিতে তলিয়ে গেছে, আর যেগুলো কাটা হয়েছে সেগুলোও ঠিকমতো শুকাতে না পারায় পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দিনরাত পরিশ্রম করে উৎপাদিত ফসল হারানোর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন তারা। অনেকেই বলছেন, প্রকৃতির সঙ্গে এই লড়াইয়ে টিকে থাকা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। হাওড়জুড়ে এখন উদ্বেগ আর হতাশার চিত্র।

গতকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানির স্তর ৪.৭৫ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ১.৩০ মিটার নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ২৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী এক সপ্তাহ আবহাওয়ার পূর্বাভাস ভালো নয়। আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের পরিচালক ওমর ফারুক বলেন, আমরা এখন পর্যন্ত জরিপ করে পেয়েছি- সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ের প্রায় ১৮ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে রয়েছে। কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা উপজেলাভিত্তিক হচ্ছে। আমরা নিয়মিত হাওড়ের খোঁজ রাখছি। কয়েক দিন গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।


সর্বশেষ সংবাদ

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায়

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়