admin
প্রকাশিত: 7:47 AM, June 18, 2026
স্টাফ রিপোর্টার:
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে। গতকাল বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে আরও ৩ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ৬ মাসের শিশু রাইয়ান, ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ৫ মাসের শিশু তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের সাত মাসের শিশু আমায়রা জান্নাত।
তাদের মধ্যে রাইয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তাউসিফ ও আমায়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এযাবৎ বিভাগের মধ্যে মারা যাওয়া ৭২ শিশুর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ৩০ জন, সিলেট জেলায় ২৭ জন, মৌলভীবাজার ৯ জন ও হবিগঞ্জ ৬ জন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৪ জন রোগী। তন্মধ্যে এ রোগের বিশেষায়িত শহীদ ডা. সামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ ও মৌলভীবাজারে ৬ জন।
বাকিরা অন্যান্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে রোগী শনাক্ত হয়েছে একজন এবং এই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১৭ জুন পর্যন্ত বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে।
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও
সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,
স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,