admin
প্রকাশিত: 2:50 PM, November 23, 2025
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন স্বল্পমেয়াদি স্ট্যাটাস ফিচার চালু করতে যাচ্ছে, যা ইনস্টাগ্রামের নোটসের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছোট টেক্সট বা বার্তার আকারে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টের অন্যান্য ব্যবহারকারীদের কাছে দেখা যাবে। নতুন ফিচারের নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’।
হোয়াটসঅ্যাপের প্রথমদিকে ‘অ্যাবাউট’ ফিচারটি ছিল এবং নিরাপত্তা ও প্রাইভেসি বাড়ানোর পর এটি এখন আধুনিক রূপে ফিরছে। এই ছোট আপডেটগুলো ব্যবহারকারীর চ্যাট উইন্ডোতে এবং প্রোফাইলেও দেখা যাবে। এছাড়া ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থেকে অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে রিপ্লাই দেওয়ার সুবিধাও পাবেন।
অ্যাবাউট স্ট্যাটাস ইনস্টাগ্রামের নোটসের মতো ২৪ ঘণ্টা পরে স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। এছাড়া ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য টাইমার সেট করতে পারবেন। গোপনীয়তার নিয়ন্ত্রণের জন্যও আলাদা সেটিংস থাকবে। তবে শুরুতে এটি ইনস্টাগ্রাম নোটসের মতো সমৃদ্ধ হবে না; বর্তমানে শুধুমাত্র টেক্সট আপডেট দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী মাল্টিমিডিয়া ফিচার যুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে মেটা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করবে। এর আগে তারা প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করার ফিচারের ঘোষণা দিয়েছে, যা ব্যবহারকারী গ্যালারি থেকে ছবি বেছে নিয়ে কভার হিসেবে সেট করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক ধাপে রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও