admin

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২৬

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক

১৪ বছর ধরে ভোগান্তি সংস্কারহীন জগন্নাথপুরের  রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়ক
মো. আল আমীন, জগন্নাথপুর: 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক চরম দুর্ভোগের নাম। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি এখন চলাচলের প্রায় অনুপযোগী। যত্রতত্র সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আর বর্ষায় কাদা-পানিতে একাকার হয়ে তৈরি হয়েছে মরণফাঁদ।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ায় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট।
বাগময়না গ্রামের বাসিন্দা মোঃ আলমগীর মিয়া আক্ষেপ করে বলেন, “প্রায় ১৪-১৫ বছর ধরে আমাদের এই সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। আমরা অনেক কষ্ট করে যাতায়াত করি। সরকারের কাছে আমাদের একটাই দাবি, সড়কটি যেন দ্রুত মেরামত করা হয়।”
রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাগময়না গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন জানান, এই অঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই রাস্তাটি হলেও দেখার যেন কেউ নেই। তিনি রাস্তাটির দ্রুত সংস্কারে স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, রানীগঞ্জ থেকে বাগময়না অংশটি সংস্কারের জন্য ইতিপূর্বেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি মঞ্জুর হলেই কাজ শুরু হবে। তবে বাগময়না-হলিকোনা অংশের বিষয়ে তিনি ভিন্ন তথ্য দেন। তিনি জানান, “বাগময়না-হলিকোনা রাস্তাটি ফসল রক্ষা বাঁধের আওতাধীন হওয়ায় এই মুহূর্তে এলজিইডির মাধ্যমে এর সংস্কার করা সম্ভব হচ্ছে না।”
এলাকাবাসীর অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। জনস্বার্থে রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কটি দ্রুত আধুনিক ও টেকসইভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল