admin
প্রকাশিত: 5:50 PM, September 12, 2026
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত করে রেখে সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধনতা সত্যিই প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী।
হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিখেশ উদযাপন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য ও সমাজের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন লেখক ও গল্পকার জামান মাহবুব, লেখক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং লেখক ও সাংবাদিক ফারুক আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সভাপতি হিমাংশু রায় হিমেল। অনুষ্ঠানমালা যৌথভাবে সঞ্চালনা করেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সহ-সভাপতি সন্তোষ রঞ্জন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপন শুভ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বারিন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক রুনা তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত দাস, সাহিত্য সম্পাদক লাভলী পুরকায়স্থ, প্রচার সম্পাদক মাহিন উদ্দিন জয়, কোষাধ্যক্ষ জসিম উদ্দন, সহ-কোষাধ্যক্ষ সাধন শর্মা, সদস্য মিহির মোহন, প্রশান্ত লিটন, অভিনয় সরকার, শ্যামল কপালী, বিকাশ আচার্য্য, হেমা দেবী, প্রমি দেবী, পপি ভৌমিক, আল আমিন সুমন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান, ছড়া, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন সাহিত্যপ্রেমীরা। সিলেটের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলভাবে জাপান সফর সম্পন্ন হওয়ায় তাঁকে
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের বাবুরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুর প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী
স্টাফ রিপোর্টার: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। এ বছর
আহমেদ শাকিল: নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ ইংরেজি সালের সিলেট জেলা ক্রিকেট উপকমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম