admin
প্রকাশিত: 2:57 PM, October 10, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের প্রত্যাশায় প্রায় ৫২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্র্নিমাণ ও উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জের ঈদগাহবাজার এলাকায় সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ঈদগাহবাজারের পূর্ব দিক থেকে চরিয়া পর্যন্ত প্রায় ১৪ দশমিক ৩৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি আবুল হাসান বলেন, নির্বাচনের আগে শেওলা-জকিগঞ্জ ও কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ইতোমধ্যে বুরহান উদ্দিন সড়কের সংস্কারকাজের উদ্বোধন হয়েছে। এবার শেওলা-জকিগঞ্জ সড়কের উন্নয়নকাজও শুরু হলো। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধের কাজ চলমান রয়েছে। জকিগঞ্জ-কানাইঘাটের সার্বিক উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ, উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ বক্তব্য দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হচ্ছিল। এতে জকিগঞ্জের সঙ্গে সিলেট জেলা সদরসহ বিভিন্ন এলাকার যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। উন্নয়নকাজ শেষ হলে সড়ক যোগাযোগের উন্নতির পাশাপাশি জনদুর্ভোগ কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ