admin
প্রকাশিত: 5:09 PM, August 7, 2026
শাল্লা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও ঐতিহাসিক ৫ আগস্ট দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত বিশাল জনসভায় অগণিত নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছে শাল্লা উপজেলা যুবদল। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর আহ্বানে আয়োজিত এ সমাবেশে শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে এক সুবিশাল মিছিল যোগ দেয়।
গতকাল দুপুরে শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দিরাই পৌর সদরে জমায়েত হন। পরে শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে একটি জাঁকজমকপূর্ণ ও বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাসমাবেশ স্থলে গিয়ে মিলিত হয়। মিছিলে নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করে এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
মিছিল শেষে শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে এবং জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত অর্জনকে সুসংহত রাখতে শাল্লা উপজেলা যুবদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।” সমাবেশে দিরাই ও শাল্লা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।