admin

প্রকাশিত: 2:13 PM, July 31, 2026

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামী ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুস ছোবহান, পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল আমীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির ফরিদী, সহ-সভাপতি ফারুক আহমেদ এবং সাংবাদিক শাহ ফুজায়েলসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন ও মোঃ মুকিম উদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, কার্যনির্বাহী সদস্য মোঃ মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন রাহুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, বিকেলে গণ-অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা প্রদান এবং সাধারণ মানুষের জন্য উপজেলা বিনোদন পার্ক উন্মুক্ত রাখার ব্যবস্থা করা হবে। সভাপতি তাঁর বক্তব্যে দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকল দপ্তর ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

সিলেটে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামী ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের