admin
প্রকাশিত: 4:17 PM, January 28, 2026
ক্রীড়া ডেস্ক:
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের অভিযোগ অনেক দিন ধরেই। এলপিএলে এবার ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। প্রায় ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে।
বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তামিমের শাস্তির কথা আজ নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯৭ লাখ টাকা জরিমানা। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক কর্মকর্তা বলেন, ‘তাঁকে (তামিম) দোষী সাব্যস্ত করা হয়েছে। চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যার মধ্যে পাঁচ বছরের জন্য সেটা স্থগিত।’ তিনি ডাম্বুলা থান্ডার্সের মালিক ছিলেন। এমনকি এই ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার মুজিব উর রহমানও জড়িয়ে গেছেন। পাকিস্তানি এই নাগরিকের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন।
২০২৪ সালে যখন ডাম্বুলা থান্ডার্স নামে এলপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন, সে সময়ই তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে বের হয়েছিলেন। দুই বছর পর ঠিকই শাস্তি পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার ২০১৯ সালের এক আইনে এবার তামিমকে শাস্তি দেওয়া হয়েছে। যে আইন খেলাধুলায় দুর্নীতি দমনের লক্ষ্যে করা হয়েছিল। টুর্নামেন্টে এক ক্রিকেটারকে প্রভাবিত করার পাশাপাশি জুয়ার অভিযোগ স্বীকার করেছেন তামিম।
তামিমকে যখন ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক তার পরই নতুন কোম্পানি দায়িত্ব নেয় ডাম্বুলার। ডাম্বুলা থান্ডার্সের পরিবর্তে তখন ডাম্বুলা সিক্সার্স নামে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালে সবশেষ আয়োজিত এলপিএলে গল মার্ভেলসকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস।
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের
দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনার অন্ত নেই। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত
ভোটার তালিকা নিয়ে অভিযোগের পাহাড়, মৃত ব্যক্তি ও বহিরাগতও ভোটার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট মহানগরীর ৩৫ নম্বর
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নম্বর ওয়ার্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জমজমাট আলোচনা শুরু হয়েছে। ওয়ার্ডটির
সিলেটে একের পর এক মামলা ও জিডি কোনো বৈধ চাকরি বা ব্যবসা নেই, অথচ চালচলনে অঢেল অবৈধ আয়ের ছাপ। সিলেটে
জগন্নাথপুর প্রতিনিধি: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার
স্টাফ রিপোর্টার: বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন