admin

প্রকাশিত: 10:45 AM, May 24, 2026

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট:

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরিয়ে আনছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামানের নেতৃত্বে রবিবার (২৪ মে) বিকেল ৩ টায় থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনবহুল এলাকা এবং সীমান্তসংলগ্ন বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

নিয়মিত টহলের পাশাপাশি বিভিন্ন স্থানে কঠোর নজরদারিমূলক চেকপোস্ট বসানো হয়েছে। এসব কার্যক্রমের আওতায় যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই, অপরাধপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই ফোর্স মোবিলাইজেশন ড্রিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে পুলিশের সক্রিয় তৎপরতার কারণে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে। বিশেষ করে রাতের বেলায় পুলিশের নিয়মিত টহল সাধারণ মানুষের মধ্যে বাড়তি নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, পুলিশের নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রমের ফলে এখন আগের তুলনায় অনেক বেশি স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি যেকোনো অপরাধপ্রবণতা বা সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে জনগণের সহযোগিতাও কামনা করেছেন থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান।

তিনি বলেন, জনসেবাই পুলিশের মূল অঙ্গীকার। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। ফোর্স মোবিলাইজেশন ড্রিল উপলক্ষে আমাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা