admin

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬

ওসমানীনগরের আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী কুরআনের আলোয় আলোকিত হয়ে সমাজকে আলোকিত করুন

ওসমানীনগরের আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী কুরআনের আলোয় আলোকিত হয়ে সমাজকে আলোকিত করুন

ওসমানীনগর প্রতিনিধি:

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, কুরআন শরীফের প্রতিটি শব্দ স্বয়ং আল্লাহর কথা। যারা পবিত্র কুরআনের নির্দেশনা মেনে চলবে তারা নিশ্চয়ই সফলকাম হবে। কেননা কুরআন একমাত্র জীবন বিধান যা মানুষকে সুন্দর সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারে। তাই কুরআনের আলোকে নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করা সকলের দায়িত্ব।

গত শনিবার লতিফিয়া হিফযুল কোরআন একাডেমি ওসমানীনগরের হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও সনদ বিতরণ উপলক্ষে বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের পরিচালনায় সূচিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছরওয়ারে জাহান, দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, হযরত শাহজালাল (রহ.) কামিল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মুফতি আল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওসমানীনগর উপজেলা সভাপতি এসটিএম ফখর উদ্দিন, অফিস সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহ সভাপতি আজির উদ্দিন (মেম্বার), অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আখতার আলী, আলহাজ্ব মিনা বেগম নুরানীয় মহিলা দাখিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড ওসমানীনগর উপজেলা সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, তালামীয সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শামছুল ইসলাম, কে এম শুহেদ আহমদ, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা কবির আহমদ, মাওলানা ওলিদুর রহমান, মাওলানা শাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায়

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়