admin

প্রকাশিত: 8:09 AM, May 25, 2026

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল :

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে রাখার নামে টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত সামছুজ্জামান সামছুকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীরা দাবি করেছেন, গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজেকে মাত্র “এক সপ্তাহ আগে দায়িত্বপ্রাপ্ত” বলে দাবি করলেও বাস্তবে তিনি দুই বছরেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। ভুক্তভোগী কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আউটসোর্সিং কর্মীদের চাকরি বহাল রাখা এবং নতুন তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে জনপ্রতি ২০ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে চাকরি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সামছুজ্জামান সামছুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব পেয়েছি, ১৮ তারিখে জয়েন করেছি।” তবে অভিযোগকারীদের দাবি, এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্যমতে, সামছুজ্জামান সামছু প্রায় দুই বছর আগে একই দায়িত্বে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরেই নিয়োগ ও কর্মচারী ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অভিযোগের সত্যতা তুলে ধরে দুইজন ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মী বলেন, “আমরা দেড় মাস আগে ৩৫ হাজার টাকা করে দিয়েছি। চাকরি থাকবে এবং নতুন তালিকায় নাম থাকবে এই আশ্বাসেই টাকা নিয়েছে। এখন দায়িত্বে নতুন বলে দাবি করা হচ্ছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই তাকে দায়িত্ব পালন করতে দেখছি।

‘বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ও হার্টের ভালভ প্রতিস্থাপন করা এক কর্মীর কাছ থেকেও অর্থ নেওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অসুস্থতা, আর্থিক সংকট কিংবা পারিবারিক দুরবস্থা— কোনো কিছুই বিবেচনায় নেওয়া হয়নি। বরং চাকরি হারানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে।একাধিক কর্মচারী অভিযোগ করেন, শুধু কর্মস্থলে নয়, তাদের বাসায় গিয়েও ব্যক্তিগতভাবে চাপ প্রয়োগ করা হয়েছে। “টাকা না দিলে চাকরি থাকবে না” এমন বার্তা দিয়ে কর্মচারীদের মানসিকভাবে চাপে রাখা হতো বলে দাবি তাদের। সংশ্লিষ্ট সূত্র জানায়, আউটসোর্সিং কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশাসনিক ও আইনি জটিলতা চলছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থ লেনদেনের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে।

ফলে দীর্ঘদিন কর্মরত অনেক শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে আউটসোর্সিং কার্যক্রমে কর্মরত ৫৮ জন কর্মচারীর মধ্যে অধিকাংশই অভিযোগের সঙ্গে একমত বলে জানা গেছে। তাদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং অর্থ আদায় ও ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগের বিষয়টি দুদকের মাধ্যমে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

এদিকে সামছুজ্জামান সামছুর “এক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণ” সংক্রান্ত বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মচারীরা। তাদের দাবি, যদি তিনি সত্যিই মাত্র এক সপ্তাহ আগে দায়িত্ব পেয়ে থাকেন, তাহলে দেড় মাস আগে টাকা গ্রহণের অভিযোগের ব্যাখ্যা কী? এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া যায়নি।ভুক্তভোগীরা ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কাছেও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন কর্মরত শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন তারা। তাদের আশা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা