admin

প্রকাশিত: 5:12 AM, December 9, 2025

তবুও থামছে না নগরজুড়ে জমজমাট জুয়ার আসর

তবুও থামছে না নগরজুড়ে জমজমাট জুয়ার আসর

খলিলুর রহমান:

সিলেট নগর ও শহরতলীতে থেমে নেই জমজমাট জুয়ার আসর। পুলিশী অভিযান অব্যাহত থাকলেও থামছে না জুয়ার বোর্ডগুলোতে জুয়াড়ীদের আগমন।

নগরীর তালতলাস্থ নন্দিতা হল, চালিবন্দর, দক্ষিণ সূরমার চাঁদনীঘাট, এয়ারপোর্ট থানাধীন বুরজান, পাঠানটুলর শ্রাবনী এলাকা, লাক্কাতরা, কালীঘাট, শামীমাবাদ, কদমতলী খেয়াঘাট প্রভৃতি এলাকায় প্রতিদিন রাতে বসছে জমজমাট জুয়া ও তীর শিলং এর আসর।

এসব আসরে মাঝেমধ্যে অভিযানে কতিপয় জুয়াড়ী আটক হলেও বোর্ড পরিচালকরা থেকে যায় ধরাছোয়ার বাইরে। আবার ধৃতরাও বেরিয়ে যায় আইনের শীতিলতায়। তাই বন্ধ হচ্ছে না,জুয়া ও তীর খেলা। আর এ কারণে বেড়ে চলেছে চুরি ডাকাতি ও ছিনতাই। বাড়ছে অপরাধ প্রবনতা। জুয়াড়ীদের দমনে পুলিশ অভিযান চালাচ্ছে না,তা নয়।
তবে জুয়ার আসরের তুলনায় অভিযান নিতান্ত কম হওয়ায় এগুলোকে আইওয়াশ অভিযানও বলা চলে। তবে ইদানীং সাইবার সুরক্ষা অধ্যাদেশেও কিছু মামলা হচ্ছে। বিশেষ করে তীরজুয়া সাইবার অধ্যাদেশের আওতায় আনা হচ্ছে।

সম্প্রতি এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ লাক্কাতুরা চা বাগানের একটি আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করে।

গত ৩ ডিসেম্বর মহানগর গেয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরের শামীমাবাদ জান্নাত স্টল থেকে ৮ জিয়াড়ীকে আটক করে। এর আগে ১ ডিসেম্বর পুলিশ এয়ারপোর্ট থানাধীন বুরজান ফরিদ স্টোরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়ীকে আটক করে।

গত ২৩ নভেম্বর নগরের পাঠানটুলার শ্রাবণী আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে গ্রেফতার করে। গত ১০ আগস্ট চাদনীঘাটস্থ পাকি মিয়ার গ্যারেজ আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করে। এর আগে গত ৯ জুলাই নগরের তালতলাস্থ নন্দিতা হলে অভিযান চালিয়ে ৩৪ জন শিলংতীর জুয়াড়ীকে গ্রেফতার করে।

এসএমপির এডিসি (মিডিয়া) মোঃ সাইফুল ইসলাম জানান, জুয়া দমনে আমাদের অভিযান চলমান। ধৃতদের বিরুদ্ধে এখন আর সাধারন জুয়া আইনে মামলা হচ্ছে না, ডিভাইস জব্দ করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর আওতায় মামলা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা