admin
প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৬
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ড়শ শনিবার দুপুরে দক্ষিণ সুরমার একটি অভিজাত ইনডোরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল আহাদ। তিনি বলেন, “তথ্য ও প্রযুক্তির এই যুগে কম্পিউটার ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাংলা ভাষার চর্চা, মাতৃভাষার বিকাশ, শুদ্ধ ব্যবহার এবং সাহিত্য-সংস্কৃতি লালন করতে হবে। একই সাথে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির ওপরও গুরুত্ব দিতে হবে।”
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা: খাদিজা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভাগীয় প্রধান মো: মাসুম আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন বুরহান উদ্দিন ভুইঁয়া মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের জনপ্রিয় নাট্যাভিনেতা বেলাল আহমদ মুরাদ, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, ‘দি নিউ নেশন’-এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে অভিনেতা বেলাল আহমদ মুরাদ বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে তাল মিলিয়ে চলতে হলে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম আর সঠিক অধ্যবসায়ই একজন শিক্ষার্থীকে তার লক্ষ্যপানে পৌঁছাতে সাহায্য করে।”
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন ইলাশপুর মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সাজিদুল ইসলাম।
এরপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দক্ষিণ সুরমার ২০টিরও বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে
স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়