admin

প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

অনলাইন নির্ভরতায় ‘মোহভঙ্গ’ কোরবানির ঈদের আগে খাঁ খাঁ  করছে সিলেটের কামারপট্টি

অনলাইন নির্ভরতায় ‘মোহভঙ্গ’ কোরবানির ঈদের আগে খাঁ খাঁ  করছে সিলেটের কামারপট্টি
স্টাফ রিপোর্টার: 
ঈদুল আজহার আর মাত্র দু’দিন বাকি। বছরের এই একটি সময়েই কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের প্রধান হাতিয়ার—দা, বঁটি, রামদা, ছুরি ও চাপাতির চাহিদা থাকে তুঙ্গে। ফলে প্রতিবছর কোরবানির সপ্তাহখানেক আগে থেকেই এসব সামগ্রী তৈরির দোকান ও কারখানাগুলোতে তিল ধারণের ঠাঁই থাকে না। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কেনাকাটায় অনলাইননির্ভরতা বেড়ে যাওয়ায় সিলেটের ঐতিহ্যবাহী কামারপট্টিগুলোতে এবার আশানুরূপ ক্রেতার দেখা মিলছে না। ক্রেতা টানতে বিক্রেতাদের রীতিমতো ডেকে ডেকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে দেখা গেছে।
গতকাল সরজমিন সিলেট নগরীর বিভিন্নস্থানের কামারপট্টি ও লোহার দোকান ঘুরে দেখা যায়, কারখানায় কামাররা দিনরাত বিরামহীনভাবে ধাতব জিনিসপত্র তৈরি করে চলেছেন। হাতুড়ি-পেটানোর শব্দে চারপাশ মুখরিত হলেও, দোকানগুলোতে ক্রেতাদের সমাগম একেবারেই কম। কিছুক্ষণ পর পর দু-একজন ক্রেতার দেখা মিললেও তা অন্য বছরের তুলনায় নগণ্য। ফলে পণ্য সাজিয়ে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা।
নগরীর কামারপট্টির বিক্রেতারা জানান, আকার ও মানভেদে লোহার সামগ্রীর দামের রয়েছে ভিন্নতা। এবারের পশুরহাটের লোহার যন্ত্রপাতির দরদাম দা: প্রতি পিস ৩০০ থেকে ৮০০ টাকা। বঁটি ২০০ টাকা থেকে শুরু করে মানভেদে ২ হাজার টাকা পর্যন্ত। ছুরি (দেশি) ৫০ থেকে ৩৫০ টাকা। জবাই করার ছুরি: সাইজভেদে ২০০ থেকে ২২০০ টাকা। কুড়াল (দেশি) ১ হাজার টাকার মধ্যে (পেশাদার কসাইদের প্রধান পছন্দ)। কুড়াল (চাইনিজ)৪০০ থেকে ২২০০ টাকা (প্লাস্টিক হাতল হওয়ায় টেকসই কম)। চাপাতি (ইস্পাত) সাধারণত কেজিদরে বিক্রি হয়। প্রতি কেজি ৮৫০ টাকা। একটি তৈরি চাপাতির দাম পড়ছে ১২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।
লোহার দোকানের ব্যবসায়ী মো. বনি আমিন হতাশা প্রকাশ করে বলেন, “ঈদের আর মাত্র দু’দিন বাকি। প্রতিবছর এই সময়টাতে দিনে কমপক্ষে ১০০ জন ক্রেতা সামলাতে হিমশিম খেতে হতো। অথচ এবার ৩০ জন ক্রেতাও আসছে না। গত বছরও অনলাইনে এসব জিনিসের অতোটা জনপ্রিয়তা ছিল না। কিন্তু এবার পরিস্থিতি পুরো উল্টো। দোকানে যে পরিমাণ পণ্য তুলেছি, আগের মতো বাজার থাকলে এতক্ষণে সব শেষ হয়ে যেত। এবার হয়তো আগামী বছর পর্যন্ত এগুলো দোকানেই রেখে দিতে হবে।”
শুধু লোহার সরঞ্জামই নয়, মাংস কাটার কাঠের গুঁড়ি বা ‘খাইট্টা’র বাজারেও একই মন্দাভাব। কারওয়ান বাজার থেকে আসা খাইট্টা ব্যবসায়ী হাবিব জানান, ১০০ থেকে ৪০০ টাকা মূল্যের (কিছু ক্ষেত্রে ১ হাজার টাকা) প্রায় ৭০০ পিস খাইট্টা তিনি বিক্রির জন্য এনেছেন। তিনি বলেন, “সাধারণত এক মৌসুমে ৫০০ থেকে ৭০০ পিস খাইট্টা অনায়াসে বিক্রি হয়ে যায়। এবার আল্লাহর ওপর ভরসা করে সব গাড়ি থেকে নামিয়েছি। বিক্রি না হলে এগুলো লাকড়ি হিসেবে ব্যবহার করা ছাড়া উপায় থাকবে না।”
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তির ছোঁয়ায় ঘরে বসেই সব পাওয়ার সুবিধার কারণে সাধারণ মানুষ এখন কামারপট্টির ধুলোবালি ও ভিড় এড়াতে চাচ্ছেন। তবে এই অনলাইনের জোয়ারে শত বছরের ঐতিহ্যবাহী এই কুটির শিল্প ও প্রান্তিক কামাররা চরম অর্থনৈতিক ঝুঁকিতে পড়ছেন।

সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম