admin

প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে  সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে  সিলেটে এমসি কলেজে ছাত্রীসংস্থার মানববন্ধন
ঢাকায় রামিসা ও সিলেটে ফাহিমাসহ সকল নারী ও শিশু সহিংসতার প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটের এমসি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার উদ্যোগে এমসি কলেজের প্রধান ফটকে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্নধরণের দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রায় ১ ঘন্টা অবস্থান করেন।
ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি নিশাত বিনতে নুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শাবিপ্রবি শাখা সভানেত্রী আমিনা বেগম, সিলেট মহানগরীর দপ্তর সম্পাদিকা বুশরা সাদিয়া, এমসি কলেজের শিক্ষার্থী মেহেদী আক্তার মাছুমা প্রমুখ।
এসময় ৩ দফা দাবী ও প্রস্তাব তুলে ধরেন ছাত্রী সংস্থার এমসি কলেজ শাখার সভানেত্রী জান্নাতুল ফেরদৌস তাশফিয়া। দাবীগুলো হলো- প্রধানমন্ত্রীর একমাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কার্যকর করার ঘোষণা অবশ্যই বাস্তবায়িত হতে হবে। অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তার গাফলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম