admin

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৬

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: 
গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম ঈদ বাণিজ্য মেলা প্যারিসের ঐতিহাসিক Place de la Republique চত্বরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মিলনমেলায় পরিণত হয় এবং এতে বিভিন্ন দেশের দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো মেলাকে আন্তর্জাতিক আবহ এনে দেয়।
এবারের ঈদ মেলায় দেশীয় স্টলের পাশাপাশি বিভিন্ন বিদেশি স্টল অংশগ্রহণ করায় পুরো আয়োজন একটি বহুজাতিক সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়। মেলাজুড়ে ছিল বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও ঈদের আনন্দঘন পরিবেশ। নারী, পুরুষ ও শিশুদের জন্য বাহারি পোশাক, দেশীয় পিঠা-পায়েশ, শিশুদের খেলনা এবং গৃহসজ্জার বিভিন্ন সামগ্রী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ই গঅজঞ এবং ছঅঞঈঐওগঅ দর্শনার্থীদের জন্য বিনামূল্যে ফুসকা ও পানীয় পরিবেশন করে ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়াও ইউ ঋঁৎহরঃঁৎব-এর ফার্নিচার সামগ্রীর স্টল দর্শনার্থীদের নজর কেড়েছে। ঈদ উপলক্ষে নারীদের জন্য মেহেদী কর্নারও ছিল অন্যতম আকর্ষণ।
আয়োজকদের মতে, প্রতিবছরই ঈদ বাণিজ্য মেলার পরিধি ও জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতি মেলাকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলেছে।
উপস্থিত অতিথিরা মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি বাংলাদেশি কমিউনিটির সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করছে।

সর্বশেষ সংবাদ

ছুটি

ছুটি

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে ৪ জুন ২০২৬ পর্যন্ত ‘দৈনিক সিলেটের সংবাদ’-এর প্রিন্ট সংস্করণ প্রকাশনা বন্ধ থাকবে। তবে

ঈদ শুভেচ্ছা 

ঈদ শুভেচ্ছা 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক সিলেটের সংবাদ-এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ‘ঈদ মোবারক’। -সম্পাদক

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

খন্দকার মুক্তাদিরের  ঈদ শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প,

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

হুমায়ুন কবিরের  ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

কয়েস লোদীর  ঈদ শুভেচ্ছা 

স্টাফ রিপোর্টার:  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

মিজান চৌধুরীর  ঈদ শুভেচ্ছা

ছাতক-দোয়ারাবাজার ও সুনামগঞ্জ জেলাসহ সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি জাতীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসন ( মহানগর ও সদর) এর বাসিন্দা ও সর্বস্তরের সিলেটবাসীকে শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়েছেন জামায়াতের

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

SAF-এর অষ্টম ঈদ বাণিজ্য মেলায়  প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:  গত রবিবার ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Solidaries আজি France (SFA)-এর উদ্যোগে অষ্টম