admin
প্রকাশিত: 10:58 AM, December 9, 2025
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম উপজেলায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন।
উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু করে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকাইলছেও এলাকার কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন এবং সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরেই সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাকাইলছেও বাজারে আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রথম দফায় হওয়া এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উভয় পক্ষের লোকজন আবারও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।
উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, উক্ত এলাকায় শান্তি-শৃ্ঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এই আদেশের সময়সীমা বর্ধিত করা হতে পারে।
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী
এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।
‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা
জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে
মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো