admin
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে আপা ডাকার অভিযোগে মিষ্টির শো-রুম কর্মচারীকে ৫০হাজার টাকা জরিমানার সংবাদ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর প্রকৃত বিষয়কে আড়াল করতে দাপ্তরিক কাজ বন্ধ রেখে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঘন্টাব্যাপি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। তবে মূল বিষয় আড়াল করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে মনে করেন সচেতন মহল।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যে কেউ আমাকে আপা বললে সেটা কোনো দন্ডনীয় অপরাধ না, আপা বা খালাম্মা ডাকতেই পারে। তিনি দাবি করেন, আপা ডাকার জন্য তিনি ৫০হাজার টাকা জরিমানা করেন নি, বাসি মিষ্টি রাখার অভিযোগে জরিমানা করেছেন।
প্রসঙ্গত, গত ২৯ মে তাজপুর বাজার বনফুলে মিষ্টি কিনতে যান ইউএনও মুনমুন নাহার আশা। এসময় তাকে আপা ডাকার অভিযোগে শো-রুম কর্মচারী আব্দুল মান্নানকে ৫০হাজার টাকা জরিমানা করেন তিনি। মোটা অংকের টাকা জরিমানা হওয়ায় মান্নানকে চাকুরী থেকে বরখাস্ত করে বনফুল কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত গেলে আব্দুল মান্নানের চাকুরী বহাল হয়, তবে তাকে কারখানায় বদলী করা হয়।
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী