admin

প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬

তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন ড. খলিলুর রহমানের ও হুমায়ুন কবির

তিন দিনের সফরে মস্কো যাচ্ছেন ড. খলিলুর রহমানের ও হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার:

তিন দিনের সরকারি সফরে আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম বিদেশ সফর। ফলে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি বৈশ্বিক ও বহুপক্ষীয় কূটনীতির প্রেক্ষাপটে এই সফরটি বিশেষ তাৎপর্য বহন করছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল রুশ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিনে (৮ জুন) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তাদের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র মতে, বৈঠকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ বাস্তবায়ন ও এর ভবিষ্যৎ পরিচালনা নিয়ে আলোচনা হবে। এছাড়া সামগ্রিকভাবে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল নিয়ে কথা হতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ড. খলিলুর রহমানের এই সফরকে স্বাগত জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মস্কো ড. খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে উল্লেখ করে জানিয়েছে, বর্তমান বিশ্ব রাজনীতি ও বহুপক্ষীয় কূটনীতিতে আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান বৈশ্বিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) ও পূর্বের দেশগুলোর স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এবং জাতিসংঘের সংস্কারের মতো বিষয়ে রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও রুশ ফেডারেশন কাউন্সিল ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে। তিন দিনের কর্মসূচি শেষে প্রতিনিধিদলটি দেশে ফিরবেন।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত