admin

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনায় খন্দকার মুক্তাদির মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার

বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনায় খন্দকার মুক্তাদির মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার

স্টাফ রিপোর্টার:

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার। জনগণের অধিকার রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে দায়িত্বের সাথে কাজ করতে হবে।

গতকাল রাজধানীতে বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ‘নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণকভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরো বলেন, ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে মানুষকে বিএসটিআই’র ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। বিএসটিআই অনুমোদিত পণ্য শুধু দেশের বাজারেই বিক্রি হয় না, বিদেশেও দেশের ভাবমূর্তি ও মর্যাদা বহন করে। তাই ল্যাবরেটরিতে পরীক্ষিত পণ্য আন্তর্জাতিকভাবে যাতে গ্রহণযোগ্য হতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং নকল ও ভেজাল ভোগ্যপণ্য উৎপাদন, সরবরাহ ও বিপণন রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরো সক্ষম করে গড়ে তুলতে হবে। মাঠপর্যায়ে তদারকি বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বিএসটিআই’র জনবল সংকট দূর করার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর, আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। বিএসটিআই’র মহাপরিচালক কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান এবং বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মাজাহারুল হক।

সর্বশেষ সংবাদ

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

সভাপতি আরিফ সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তালামীযে ইসলামিয়া সিলেট

মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন ‎‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী