admin

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

জাতীয় সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

জাতীয় সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির

চামড়া শিল্পে ১০ বিলিয়ন ডলার রপ্তানির সম্ভাবনা

  • পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৮ বিলিয়ন ডলার, তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমাতে ‘ওডিওপি’ কর্মসূচি ও এফটিএ-র উদ্যোগ

বাংলাদেশের চামড়া শিল্পে বিপুল রপ্তানি সম্ভাবনা রয়েছে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, এমপি। গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য আলহাজ জসীম উদ্দিন আহমেদ (চট্টগ্রাম-১৪) এবং অন্যান্য সদস্যদের সম্পূরক ও তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান প্রধান রপ্তানি খাতগুলোর পাশাপাশি চামড়া শিল্প একটি শক্তিশালী বিকল্প রপ্তানি খাত হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তবে সাভারে ট্যানারি স্থানান্তরের পর উদ্ভূত বিভিন্ন কাঠামোগত সমস্যার কারণে এ খাতের প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি এবং গত তিন বছর ধরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় প্রায় ১.১০ থেকে ১.১৫ বিলিয়ন ডলারের মধ্যে স্থির রয়েছে।চামড়া খাতের সমস্যা ও সরকারি উদ্যোগহাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের মূল লক্ষ্য আধুনিকায়ন এবং পরিবেশগত মান নিশ্চিত করা হলেও, বাস্তবায়নের সীমাবদ্ধতার কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এর প্রভাব বিশেষ করে ঈদুল আজহার সময় স্পষ্টভাবে দেখা যায়, যখন কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।’চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে:আধুনিক কসাইখানা: প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় যান্ত্রিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে চামড়া সংগ্রহ নিশ্চিত করা হচ্ছে।সিইটিপি সক্ষমতা বৃদ্ধি: সাভার ট্যানারি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)-এর বর্তমান দৈনিক কার্যক্ষমতা ১৪-১৬ হাজার ঘনমিটার থেকে বাড়িয়ে পরিকল্পিত ২৫ হাজার ঘনমিটারে উন্নীত করার কাজ চলছে।ব্যক্তিগত ইটিপি: পৃথক ট্যানারিগুলোকে নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।৫ বছরে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৮ বিলিয়ন ডলারসংসদে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বিগত পাঁচ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৪.১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মন্ত্রী এর জন্য পূর্ববর্তী সরকারের ভুল নীতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজারের উচ্চ মূল্যকে দায়ী করেন।গত ৫ অর্থবছরের বাণিজ্য চিত্র (বিলিয়ন ডলারে): অর্থবছররপ্তানি আয় আমদানি ব্যয়বাণিজ্য ঘাটতি

২০২০-২১৪৫.৩৬৬১.৬০১৬.২৪২০২১-২২৬০.৯৭৮৯.১০২৮.১৩২০২২-২৩৫৩.৯২৭৮.২৯২৭.১৮২০২৩-২৪৫১.১১৭২.৬১২১.৫০২০২৪-২৫৫৫.১৯৭৯.৩৫২৪.১৬

রপ্তানি বহুমুখীকরণ ও এফটিএ চুক্তিবাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করলেও মোট আয়ের প্রায় ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। এই একক নির্ভরতা কমাতে চামড়া, পাট, কৃষিপণ্য, ওষুধ, আইসিটি, লাইট ইঞ্জিনিয়ারিং, হিমায়িত খাদ্য ও প্লাস্টিক খাতে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা দেওয়া হচ্ছে।এছাড়া রপ্তানি বৈচিত্র্য আনতে ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট (ওডিওপি)’ কর্মসূচি চালু করা হয়েছে, যার আওতায় ইতিমধ্যে ১৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়া, তুরস্ক ও নিউজিল্যান্ডের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ-র তৃতীয় দফা আলোচনা আগামী আগস্টে (২০২৬) ঢাকায় অনুষ্ঠিত হবে।বিশ্ববাজারে বাংলাদেশি খাদ্য পণ্য ও অর্থপাচার প্রসঙ্গজসীম উদ্দীন আহমদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বাজারে বাংলাদেশের চা, শাকসবজি, ফলমূল, পান পাতা, তৈলবীজ এবং হিমায়িত মাছের চাহিদা ক্রমাগত বাড়ছে।এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার (ব্রাহ্মণবাড়িয়া-২) অর্থপাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি একটি জটিল এবং গবেষণানির্ভর বিষয়। বর্তমানে বাংলাদেশের বাণিজ্যের আকার প্রায় ১৩০ বিলিয়ন ডলার। নির্দিষ্ট কোনো পণ্যের মাধ্যমে অর্থপাচার হয়েছে কিনা তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত চলছে। কোনো অনিয়ম শনাক্ত হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ