admin

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, তবে শিক্ষক রাজনীতি থাকা উচিত নয়। ছাত্র রাজনীতি না থাকলে নেতৃত্ব তৈরি হবে না, তবে সেটা নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হতে হবে। শিক্ষকদের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি থাকবে, তবে তাদের রাজনীতি করা উচিত নয়। ক্যাম্পাসের অস্থিতিশীলতার পেছনে অনেক সময় শিক্ষকদেরও হাত থাকে, যেটা মোটেও কাম্য নয়। তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই, সিলেট বিভাগ আয়োজিত অ্যালামনাই সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সিলেট বিভাগের সভাপতি ও সিলেট ল’ কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পরে দীর্ঘ একটি সময় আমরা পার করেছি, তবুও আমরা জাতি হিসেবে এখনো বিভক্ত। আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আমাদের মধ্যে মতভেদ থাকবে, ডিবেট থাকবে, কিন্তু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের অগ্রযাত্রা ঠেকাতে পারবে না ।

প্রধান আলোচকের বক্তব্যে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, ইসলামী বিশ্বদ্যিালয়ের গ্র্যাজুয়েটরা মণিমুক্তা। কিভাবে তারা আকাশ ছুঁতে পারে, ৭ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়া তা প্রমাণ করে। কিভাবে সফলার সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়, ইবিয়ানদের কাছ থেকে সিলেটের যুব ও ছাত্র সমাজের সেটা শেখার আছে। যেটার মাধ্যমে আমাদের ছাত্র ও যুব সমাজ আলোর দিশা খুঁজে পাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইবি অ্যালামনাই ও সিলেট সাইবার ট্রাইবুনাল সিনিয়র জেলা জজ ফেরদৌস আরা বলেন, ইবির অ্যালামনাই নবনিযুক্ত উপাচার্যরা মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবেন, সমাজকে আলোকিত মানুষ উপহার দেবেন, সেই আশা করি।

বিশেষ অতিথির বক্তব্যে ইবি অ্যালামনাই ও বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. রকিবুল ইসলাম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে আমি নিজের বিশ্ববিদ্যালয় হিসেবেই ধারণ করি। ইবিয়ানরা সফলতার শিখরে পৌঁছাক, সেই কামনা করি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এই দেশে সত্যিকারের কিছু নৈতিকতা সম্পন্ন মানুষ উপহার দিতে পেরেছে। যাদের মধ্যে বিচারক, প্রশাসন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকও রয়েছেন। বিভিন্ন সেক্টরে তারা এ দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ:) ছিলেন অসাধারণ একজন গুণী মানুষ। তাঁর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁরই ছাত্রছাত্রী যোগ্য উত্তরসুরী আপনারা। ইবিয়ানরা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ:) এর মতো সমাজকে আলোকিত করবেন, সমাজের জন্য কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা।

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সিলেট বিভাগের সেক্রেটারী মো. মঈনুল হক ও সুনামগঞ্জের মেরুয়াখলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নাহরিন খন্দকারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সিলেট বিভাগের সদস্য ড. নূরুল ইসলাম বাবুল।।

অনুষ্ঠানে ইবিয়ানদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী নাজমুল হক সাঈদী, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল আউয়াল, সিলেট ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, জুড়ি তৈয়বুন্নেছা খানম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই ও হবিগঞ্জের মঈন উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা

মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে.এম. মিনহাজ উদ্দিন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.