admin
প্রকাশিত: 4:30 AM, December 13, 2025
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টার গোলাগুলিতে প্রায় ৩৪ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১১৬ ফুট গাছ উদ্ধার করেছে বন বিভাগ।
গোলাগুলির সময় বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে গুলিবিনিময় হয়।ওইদিন রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুরের সুমনসহ প্রায় ৬০ জন নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন ও আকাশমনি গাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে তিন বনরক্ষী সেখানে গেলে গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা গুলি ছুঁড়লে গাছচোরেরাও পাল্টা গুলি চালায়।
প্রায় আধাঘণ্টার এই গোলাগুলিতে বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়েছে বলে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, গাছচোরদের সঙ্গে বনকর্মীরা টিকতে না পেরে গুলি চালিয়ে পিছু হটছিল। এর মধ্যে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু সেগুনগাছ উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, গাছচোরদের আচরণ ছিল বেপরোয়া। বিজিবি পৌঁছুলে তারা সরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হবে। চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের নিকট থেকে ঘটনার খবর শুনেছি। বন বিভাগ কিছুই জানায়নি। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।
সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার আগেই
সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের
বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনে
বিপ্লবের বিরুদ্ধে নতুন অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১৪ বছর সম্পর্ক ও একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য
রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী