admin

প্রকাশিত: 12:30 PM, June 19, 2026

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ বিদ্যুতের দাম বৃদ্ধি, রিচার্জ ভোগান্তি ও তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ বিদ্যুতের দাম বৃদ্ধি, রিচার্জ ভোগান্তি ও তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

বর্ধিত বিদ্যুতের মূল্য প্রত্যাহার, মফস্বল জেলা ও গ্রাম-গঞ্জে অসহনীয় বিদ্যুতের লোডশেডিং ও বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ ভোগান্তির বিষয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির এক জরুরী মতবিনিময় সভা গত বুধবার সন্ধ্যা ৭ টায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আল আলহাজ্ব মাওলানা এমরান আলম, মোহাম্মদ লায়েক মিয়া, শাহিদুর রহমান জুনু, নিয়াজ কুদ্দুস খান, মাহবুব ইকবাল মুন্না, ইসমত ইবনে ইসহাক সানজিদ, মুক্তাদির কিবরিয়া সিরাজী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্য দুই দফা বাড়ানোর পর বিদ্যুতের দাম সর্বোচ্চ পর্যায়ে বাড়ানোর ফলে সরকার মূল্যস্ফীতিকে উসকে দিয়েছে। এ সরকার ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর, বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্তের কথা জনগণকে জানায়। বিদ্যুৎ চুরি, সিস্টেম লস, অপচয় ও উৎপাদন খরচ না কমিয়ে এই দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত, নি¤œবিত্ত, কৃষি ও ক্ষুদ্র শিল্পেও মারাত্মক প্রভাব পড়েছে। এমনিতে মানুষের এখন আয় থেকে ব্যয় বেশী। এদিকে ক্যাপাসিটি চার্জ এর নামে শত শত কোটি টাকা লোকসান দেওয়া হচ্ছে। পাশাপাশি অসহনীয় লোডশেডিংয়ে জনগণ অতিষ্ঠ। তারপর বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ নিয়ে দুর্ভোগে ৫৫ লাখ গ্রাহক। ২০০-৩০০ ডিজিটের টোকেন। লক হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ ও অতিরিক্ত চার্জ ভোগান্তি, রিচার্জের জন্য গ্রাহকদের দীর্ঘলাইন এই সমস্ত নানা ভোগান্তিতে লক্ষ লক্ষ গ্যাস ও বিদ্যুৎ গ্রাহকরা ক্ষুব্ধ ও বিপর্যস্ত। দ্রুত এই রিচার্জ ভোগান্তি দূর করার জোরদাবী জানিয়ে সভায় বলা হয়, এ গুলোর আশু সমাধান না হলে আগামী ২৮ শে জুন রবিবার দেশব্যাপী প্রতিবাদ দিবস ও ঐদিন সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, অতীতেও বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর একই যুক্তিতে পাইকারি পর্যায়ে ১২ বার ও খুচরা পর্যায় ১৪ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। যা ছিল অগণতান্ত্রিক। তিনি অসংগঠিত, নির্দোষ, সরলপ্রাণ গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের উপর জুলুম বন্ধ করার জোর দাবি জানিয়ে বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি, প্রিপেইড মিটারের রিচার্জ ভোগান্তি, তীব্র বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন আজ বিপর্যস্ত ও বিক্ষুব্ধ। দ্রুত এগুলো সমাধান না হলে আগামী ২৮শে জুন সারাদেশে প্রতিবাদ দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আকুল আহ্বান জানাান।

সভায় সংগঠনের অন্যতম উপদেষ্টা, দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম গনসংগঠক জনাব নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সহধর্মিনী ইন্তেকালে শোক প্রস্তাব ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

সিলেটে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণকালে খন্দকার মুক্তাদির

চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শাবিপ্রবিতে এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী

শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

বিয়ানীবাজারে জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

ধূপাগোলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স

ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা