admin

প্রকাশিত: ৭:৪৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৬

প্রথম সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কুয়ালালামপুরে রাষ্ট্রীয় সম্মাননা, গার্ড অব অনার প্রদান

মো: জুনেদ আহমদ, ফ্রান্স:

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এটি তাঁর প্রথম সরকারি সফর। গতকাল রবিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রীয় প্রটোকল অনুসারে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ সংবাদ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

দেশকে কর্মসংস্থানমুখী অর্থনীতিতে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাংলাদেশকে আরও বিনিয়োগযোগ্য, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতিতে

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করাই তারেক রহমানের সরকারের লক্ষ্য : ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মেয়র ও কাউন্সিলররা জনকল্যাণমূলক কোনো কাজ না করে

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

সিলেটে ভিক্ষুকের উপদ্রব অতিষ্ঠ নগরবাসী ও পর্যটক জিন্দাবাজার যেন ‘ভিক্ষুকের রাজধানী’

শিপন আহমদ: আধ্যাত্মিক নগরী ও অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সিলেটে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভিক্ষুকের উপদ্রব। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

সিলেট সেন্ট্রাল কলেজে এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজ মিলনায়তনে