admin

প্রকাশিত: 5:49 AM, June 25, 2026

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

ক্ষমতাধর পরিচয়ে ঠিকাদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি চক্র এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী জনবসতি, ফসলি জমি এবং সামগ্রিক প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে পড়েছে।

এতে চলমান বর্ষা মৌসুমেই উপজেলার ধর্মনগর ও সাউধেরশ্রী গ্রাম দুটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার অস্তিত্ব রক্ষার্থে সাউধেরশ্রী ও ধর্মনগর গ্রামবাসীর পক্ষে সৌরভ চৌধুরী নামের এক ব্যক্তি শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুশিয়ারা-কালনী নদীর ভাঙনে ইতোমধ্যে ছত্রিশ চক মৌজার শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যেই একটি প্রভাবশালী চক্র সম্পূর্ণ অবৈধ উপায়ে ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর পাড় ও নদীগর্ভ থেকে অনবরত মাটি ও বালু উত্তোলন করে চলেছে। অভিযুক্তদের মূল হোতা কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার চাঁদপুর গ্রামের মো. নূর হোসেনের ছেলে ঠিকাদার হাবিবুর রহমান।

অভিযোগে তার সহযোগী হিসেবে মার্কুলী গ্রামের মোতাহার মিয়া, সাউধেরশ্রী গ্রামের নেহার মেম্বার, বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের লিটন মিয়া এবং আমির হোসেনসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, গত ১১ জুন রাতের আঁধারে চক্রটি ড্রেজার মেশিন চালু করে বালু ও মাটি উত্তোলন শুরু করলে সাউধেরশ্রী ও ধর্মনগর গ্রামবাসী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বালুখেকো চক্রটি এবং বালুবাহী নৌকায় (ভলগেট) থাকা দুর্বৃত্তরা নদীর তীরবর্তী সাধারণ মানুষের ওপর অতর্কিত ইটপাটকেল ও টেঁটা নিক্ষেপ করে হামলা চালায়।

এদিকে, অভিযুক্তদের তালিকায় থাকা ২নং হবিবপুর ইউনিয়নের নেহার মেম্বার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি সাংবাদিকদের বলেন, “আমি নিজেই এই অবৈধ বালু উত্তোলনের বিষয়টি দিনের ও রাতের বেলায় ইউএনও স্যারকে জানিয়েছি। আমি ফয়জুল্লাপুরের হান্নানকে সঙ্গে নিয়ে ড্রেজার আটকেছি এবং চলতি নদী থেকে মাটি তুলতে নিষেধ করেছি। ড্রেজারে থাকা ৮-১০ জনকে আমি চিনি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

আবেদনকারী সৌরভ চৌধুরী জানান, এই উগ্র ও অসাধু চক্রটির হাত থেকে ফসলি জমি, সাধারণ মানুষের বসতভিটা ও পরিবেশ রক্ষা করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। আইন অমান্যকারী এই বালুখেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দ্রুতই সরজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন