admin
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গত ২২ জুন সন্ধ্যায় জালালাবাদ থানাধীন আলী ভিলার (৩য় তলা) বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত বেলাল আহমদ কালীঘাটের মেসার্স লতিফিয়া স্টোরের প্রোপ্রাইটর এবং আব্দুল আজিজের ছেলে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই বেলাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শাহজালাল উপশহরের বাসিন্দা ও কালীঘাটের ব্যবসায়ী শফিকুল ইসলামের সাথে ব্যবসায়িক সুবাদে বেলালের লেনদেন গড়ে ওঠে। বেলাল চতুর ব্যবসায়িক কৌশলে শফিকুল ইসলামের কাছ থেকে বাকিতে মালামাল নিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করে ব্যবসায়ীকে পথে বসায়। পাওনা টাকা ফেরত চাইলে বেলাল উল্টো প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- কোতোয়ালি সিআর ৩৯/২০২৬)। এই মামলা ছাড়াও বেলালের বিরুদ্ধে সিআর ০৫/২০১৪ (ধারা ৪০৬/৪২০/৫০৬ দণ্ডবিধি) সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী শফিকুল ইসলাম অভিযোগ করেন, মামলা দায়েরের পর বিষয়টি ধামাচাপা দিতে এবং তাকে সিলেট ছাড়া করতে সাবেক ছাত্রলীগ নেতার নির্দেশে বেশ কয়েকজন সন্ত্রাসী দিয়ে তাকে লাগাতার হুমকি ও শাসন করা হয়। সন্ত্রাসীদের চোখ রাঙানি উপেক্ষা করে আইনি লড়াই চালিয়ে যাওয়ায় অবশেষে পুলিশ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে আসামিকে গ্রেফতার করা হলেও এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “চিহ্নিত এই প্রতারক ও তার পেছনে থাকা প্রভাবশালী চক্রটি অত্যন্ত বিপজ্জনক। আসামি যদি কোনোভাবে জামিনে ছাড়া পায়, তবে আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে।” এই বিষয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সুনিশ্চিত নিরাপত্তা দাবি করেছেন।
জালালাবাদ থানা পুলিশ জানায়, আদালতের ইস্যু করা গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে
সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে
কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা